National

চুরির চেষ্টার অভিযোগ, ৩ যুবককে উলঙ্গ করে মার

গত শনিবার তখন গভীর রাত। চারদিক ফাঁকা। সেই সময় নম্বরপ্লেটহীন একটি মোটরবাইকে চেপে ৩ যুবক একটি দোকানের সামনে এসে দাঁড়ায়। সময় নষ্ট না করে দ্রুত তারা বন্ধ দোকানের তালা ভাঙার চেষ্টা শুরু করে। এদিকে তালা ভাঙার আওয়াজে আশপাশের অনেকের ঘুম ভেঙে যায়। যাঁরা কাছেপিঠে ছিলেন তাঁরাও এগিয়ে আসেন কী হচ্ছে দেখার জন্য। স্বয়ং দোকান মালিকও সেখানে হাজির হন। সকলের দাবি, একেবারে তালা ভাঙার সময়ই ওই ৩ জনকে দেখতে পান তাঁরা।

মোবাইল ফোনের দোকানের তালা ভেঙে চুরির মতলবে ওই ৩ যুবক ছিল বলে নিশ্চিত হন স্থানীয়রা। এদিকে বেগতিক বুঝে সময় নষ্ট না করে বাইকে চেপে দ্রুত এলাকা থেকে চম্পট দেওয়ার চেষ্টা করে ওই ৩ যুবক। বাজারের অনেকেই তাদের পিছু ধাওয়া করেন। গতিতে থাকা বাইকে দুজন পালাতে সক্ষম হলেও ১ জনকে ধরে ফেলেন সকলে। তারপর তাকে চাপ দিয়ে বাকি ২ জনের খোঁজ পেয়ে যান তাঁরা। তাদেরও বাড়ি থেকে টেনে বার করে আনা হয়।

স্থানীয়রা ওই ৩ দলিত যুবককে চুরির চেষ্টার অভিযোগে মারধর শুরু করেন। বেদম প্রহার চলতে থাকে। ওই ৩ যুবককে সম্পূর্ণ উলঙ্গ করে মারতে থাকেন সকলে। পরদিন সকাল পর্যন্ত ৩ জনকে আটকে রাখেন তাঁরা। তারপর তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এদিকে এই ৩ যুবককে গ্রেফতারের পাশাপাশি যাঁরা তাদের উলঙ্গ করে প্রহার করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে চলেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026