National

২টি বিমানে বোমা থাকার খবর দিয়ে গ্রেফতার হতাশ প্রেমিক

হায়দরাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দর। এখান থেকে ২টি চেন্নাইগামী বিমান ওড়ার জন্য তৈরি হচ্ছিল। ১টি ইন্ডিগোর বিমান। অন্যটি ট্রুজেট-এর বিমান। এই ট্রুজেট বিমানের যাত্রী হিসাবেই বিমানবন্দরে হাজির হয় কে ভি বিশ্বনাথন নামে ২৪ বছরের এক যুবক। কিছুক্ষণ পর সে নিজেই বিমানবন্দর কর্তৃপক্ষকে জানায় এখানে ২টি বিমানে বোমা রয়েছে।

বিমানে বোমা রয়েছে, এমন যে কোনও খবরকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এতগুলো মানুষের জীবনের প্রশ্ন। ফলে দ্রুত ইন্ডিগো ও ট্রুজেটের ২টি বিমানে সিআইএসএফ ও বম্ব ডিসপোজাল টিম তন্নতন্ন করে খোঁজ শুরু করে। কিছু পরে তারা নিশ্চিত হয় যে বিমান ২টিতে বোমা নেই। সম্পূর্ণ ভুয়ো খবর দেওয়া হয়েছিল।

বিমানবন্দর কর্তৃপক্ষ এই খবর পাওয়ার পরই ওই যুবককে পাকড়াও করা হয়। পরে হায়দরাবাদ পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ জানাচ্ছে ওই যুবক ধাতস্থ অবস্থায় নেই। বিমানবন্দরে সে এসেছিল মদ্যপান করে। প্রেমে ব্যর্থ হয়ে তার এই অবস্থা। মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত অবস্থায় রয়েছে। বিমানবন্দরে ভুয়ো খবর দেওয়ায় তাকে গ্রেফতার করে তার বিরুদ্ধে উপযুক্ত ধারায় মামলা করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মকর রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

কুম্ভ রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 3, 2026

মীন রাশির শনিবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৪ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

April 3, 2026

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026