National

বারাণসীতে শিব মন্দিরে বিয়ে করলেন ২ তুতোবোন

সম্পর্কে তাঁরা ২ বোন। তবে তুতো বোন। তাতে কী, দুজনে একেবারে হরিহরাত্মা। কেউ কাউকে ছেড়ে থাকতে পারেন না। ২ বোনের মধ্যে এমন ভালবাসা নতুন নয়। কিন্তু এঁরা ২ জন সেই ভালবাসাকে বিবাহবন্ধনে আবদ্ধ করে ফেললেন। আর তাতেই আঁতকে উঠেছে মন্দিরের শহর বারাণসী। সেখানেই এক মন্দিরে বিয়ে করেন এই ২ বোন। খবর পৌঁছতেই বিশাল জনতা মন্দিরের সামনে হাজির হয়। কিন্তু কোনও অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই সেখান থেকে চলে যান বিবাহিত ২ বোন।

এই ঘটনাই বোধহয় বারাণসীর মত শহরে প্রথম সমলিঙ্গ বিবাহের উদাহরণ হয়ে থাকবে। পরে সোশ্যাল সাইটে বিয়ের ফোটোও পোস্ট করেন তাঁরা। রানি রঙের বিয়ের পোশাকেই ২ জনে ফোটো দেন। সেই ফোটো ইতিমধ্যেই সোশ্যাল সাইটে ভাইরাল। ওই ২ তুতো বোন বারাণসীর একটি শিব মন্দিরে হাজির হন জিনস ও টিশার্ট পড়ে। তাই প্রথমে তাঁদের দেখে পুণ্যার্থীদের মধ্যেই কেউ বলে মনে হয়েছিল। কিন্তু তাঁরা সেখানে হাজির হয়ে সোজা চলে যান পুরোহিতের কাছে। বলেন তাঁরা বিয়ে করতে চান।

পুরোহিত এমন কথা শুনে কার্যত আঁতকে ওঠেন। ২ বোন একে অপরকে বিয়ে করতে চায়! স্তম্ভিত অবস্থা কাটিয়ে পুরোহিত সাফ জানিয়ে দেন এমন বিবাহ তিনি করাতে পারবেন না। কিন্তু ২ বোনও নাছোড়। তাঁরা জানিয়ে দেন তাঁদের বিয়ে না দিলে তাঁরাও মন্দির চত্বর ছেড়ে নড়বেন না। পুরোহিতকে বারবার অনুরোধও করতে থাকেন তাঁরা।

অবশেষে মন গলে পুরোহিতের। তিনি রাজি হয়ে যান। দ্রুত জিনস আর টিশার্টের ওপরই রানি রঙের বিয়ের চূর্ণি ও পোশাক চাপিয়ে নেন ২ কন্যা। তারপর বিয়েতে বসে পড়েন। বিয়ের সব অনুষ্ঠান সম্পূর্ণ হতে হতেই খবরটা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর পেতেই একসঙ্গে মন্দিরের সামনে হাজির হন। দৃশ্যতই ক্ষুব্ধ ছিলেন তাঁরা। এদিকে বিয়ের অনুষ্ঠান ততক্ষণে শেষ হয়েছে। তাই কোনও অপ্রীতিকর পরিস্থিতিতে যাতে পড়তে না হয় সেজন্য দ্রুত মন্দির ছাড়েন ২ সদ্য বিবাহিতা তুতোবোন।

২ বোনকে না পেয়ে জনতার সব রাগ গিয়ে পড়ে পুরোহিতের ওপর। পুরো ভিড়টাই পুরোহিতকে ২ কন্যার বিয়ে দেওয়া নিয়ে দুষতে থাকে। জনতার প্রবল ক্ষোভের মুখে পড়েন পুরোহিত। বারাণসী শহরে এমন ঘটনার কথা ছড়িয়ে পড়তেও সময় নেয়নি। মন্দিরের শহরে এমন কাণ্ডে কার্যতই চর্চা শুরু হয়ে যায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

এ যেন বাস্তবের শোলে, মোবাইল টাওয়ারের মাথায় চড়ে আজব দাবি যুবকের

৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…

April 2, 2026

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির জেরে বাড়তে পারে কন্ডোমের দামও

পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…

April 2, 2026

নিজের সিনেমা নিজেই দেখেননা যীশু সেনগুপ্ত, কেন সেটাও জানালেন পরিস্কার করে

২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…

April 2, 2026

মেষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

বৃষ রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026

মিথুন রাশির শুক্রবার গুড ফ্রাইডের দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 2, 2026