কর্ণাটকে বাস ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, ছবি - আইএএনএস
একটি যাত্রীবোঝাই বেসরকারি বাস ছুটে চলেছে হাইওয়ে ধরে। তখন ভরদুপুর। ঘড়িতে ঠিক দুপুর সাড়ে ১২টা। উল্টো দিক থেকে আসছে একটি পণ্যবাহী ভ্যান। পণ্যের পাশাপাশি ভ্যানে চালক সহ ১২ জন ছিলেন। ছুটে আসা বাসটি তখন অতিরিক্ত গতিতে ছুটছে। ভ্যানের কাছাকাছি আসতে আর বাসের ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক। বাসটির সঙ্গে ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ১২ জনের।
মৃতরা সকলেই ভ্যানের আরোহী। বাসের চালক বা যাত্রীদের কারও প্রাণহানি হয়নি। তবে বাসটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। বাসের ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় ভ্যানটি দুমড়ে মুচড়ে চেনা দায় হয়েছে। তার মধ্যে থেকে দেহগুলি বার করে আনতে হিমসিম খেতে হয় পুলিশকে। উদ্ধারে হাত লাগান স্থানীয়রাও।
ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে কর্ণাটকের চিন্তামণি শহরের কাছে মুরুগামাল্লা গ্রামের ধার দিয়ে চলে যাওয়া রাজ্য সড়কের ওপর। ঘটনার জেরে ওই রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়। পুলিশ বাস ও ভ্যানটিকে রাস্তা থেকে সরিয়ে ফের যান চলাচল স্বাভাবিক করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আশপাশের গ্রাম থেকে বহু মানুষ হাজির হয় ঘটনাস্থলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
স্ত্রী অত্যাচার করেন এমন অভিযোগ যে একেবারে হয়না তা নয়। তবে এবার এক ব্যক্তি স্ত্রীর…
সৌরভ গঙ্গোপাধ্যায়ের জীবন নিয়ে সিনেমা হবে এটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার শুরু হল তার…
ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…
ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…
এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…