National

সারাক্ষণ ঝগড়া করে ২ স্ত্রী, বিরক্ত হয়ে দুজনকে গলা টিপে মারল স্বামী

সর্বক্ষণ তাদের মধ্যে ঝগড়া লেগে আছে। ২ জায়ের ঝগড়ায় বাড়িতে টেকা দায় হয়। নিজেদের মধ্যে ২ জনে ঝগড়া তো করেনই, সেইসঙ্গে স্বামীকেও ছাড়েন না। ২ বউয়ের মাঝে পড়ে সর্বক্ষণ খিটির মিটির শুনতে হয় তাকেও। একদিন দুদিন নয়, এ একেবারে টানা চলে আসছে। নিত্যদিনের ঝগড়া। ২ বউ ঘুম থেকে ওঠা থেকে ঝগড়া শুরু করেন। যা প্রতিবেশিদেরও অজানা নয়। এই প্রতি দিনের অশান্তি আর সহ্য করতে পারেনি জামশেদ আলম। অসহ্য হয়ে উঠেছিল। ঝগড়ার চিরসমাপ্তি ঘটাতে রেগে ২ বউকে একসঙ্গে গলা টিপে হত্যা করল সে। ২ বউকে হত্যার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিল্লিতে। এখানকার বাসিন্দা জামশেদ আলমের ২ স্ত্রী ইসমত পরভিন ও জাবনা-র মৃত্যু হয় স্বামীর হাতে। ঘটনাটি ঘটে গত ২৭ জুন। ২ স্ত্রীকে হত্যা করে সেখান থেকে চম্পট দেয় জামশেদ। দিল্লি ছেড়ে পালায় নিজের দেশের বাড়ি বিহারে। এদিকে পুলিশ তদন্ত শুরু করে হাজির হয় বিহারে। জামশেদের খোঁজ করতে বিহারে পুলিশ আসার পরই সে ফের দিল্লি ফিরে যায়।

ফলে পুলিশ বিহারে তাকে না পেয়ে ফের দিল্লি ফিরে আসে। তবে তদন্ত চালিয়ে যায়। জামশেদের খোঁজ চালাতে থাকেন তদন্তকারী আধিকারিকরা। অবশেষে পুলিশের জালে ধরা পড়ে জামশেদ। এক বন্ধুর সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তাকে হাতেনাতে পাকড়াও করে পুলিশ। দিল্লির বরা হিন্দু রাও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের কাছে জামশেদ স্বীকার করেছে যে সেই তার ২ স্ত্রীকে গলা টিপে হত্যা করেছে। ২ স্ত্রীয়ের নিত্যদিনের ঝগড়ায় সে অতিষ্ঠ হয়ে এই কাণ্ড ঘটিয়েছে বলে দাবি করেছে জামশেদ। প্রথমে সে প্রথম স্ত্রী ইসমত পরভিনকে হত্যা করে। তারপর জাবনাকে হত্যা করে। তারপর দরজা বন্ধ করে সেখান থেকে বিহারে চম্পট দেয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026