National

মাঝরাতে ভেঙে পড়ল বহুতলের পাঁচিল, ঘুমন্ত অবস্থায় মৃত ১৫

গত শুক্রবার সকাল থেকেই মুম্বই ও তার আশপাশের বিশাল এলাকা জুড়ে শুরু হয়েছিল বৃষ্টি। বৃষ্টি হচ্ছিল পুনেতেও। সবে সেখানে বর্ষা প্রবেশ করল। আর সেই বর্ষার প্রথম বৃষ্টি যেমন স্বস্তি দিল মানুষকে তেমনই এক মর্মান্তিক দুর্ঘটনার ঘটনাও ঘটে গেল। মাঝরাতে পুনের কোন্ডওয়া এলাকায় বর্ধিষ্ণু অ্যালকন স্টাইলাস বিল্ডিং নামে একটি বহুতলের পাঁচিল এদিন ভেঙে পড়ে আচমকাই। রাত সওয়া ২টো নাগাদ ঘটনাটি ঘটে। বড় অংশ জুড়ে পাঁচিল ভেঙে পড়ে। মনে করা হচ্ছে টানা বৃষ্টিতেই মাটি আলগা হয়ে ভেঙে পড়ে পাঁচিলটি।

পাঁচিলের নিচেই ছোট ছোট অস্থায়ী ঝুপড়ি বানিয়ে বসবাস করছিলেন পশ্চিমবঙ্গ ও বিহার থেকে সেখানে শ্রমিকের কাজে যাওয়া মানুষজন। ছিল তাঁদের পরিবার ও সন্তানেরাও। সেই অস্থায়ী ঝুপড়িগুলির ওপরই ভেঙে পড়ে পাঁচিল। পাঁচিলের বিশাল ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে মৃত্যু হয় তার মধ্যে ১৫ জনের। আহত ৩ জন। তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার পর রাতেই শুরু হয় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ। যা শনিবার দুপুরেও বজায় ছিল। তখনও ধ্বংসস্তূপ পুরো সরানো সম্ভব হয়নি। মনে করা হচ্ছে এখনও ধ্বংসস্তূপের তলায় মৃতদেহ থাকতে পারে।

ঘটনার পর শনিবার সকালে পাশেই চলা একটি নির্মাণকাজ বন্ধ করে দেয় প্রশাসন। পুরো দমে উদ্ধারকাজ চলছে।‌ যে বহুতলের পাঁচিল ভেঙেছে সেই বহুতলের বাসিন্দাদের কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এভাবে ১৫ জন মানুষের মৃত্যুতে এলাকায় ব্যাপক ক্ষোভ জমা হয়েছে। প্রশ্ন উঠছে ওই বহুতলের নির্মাণ সামগ্রির মান ও নির্মাণের গুণগত দিক নিয়ে। এদিকে জমতে থাকা ক্ষোভের মুখে পুনের মেয়র জানিয়েছেন মৃতদের পরিবারকে সবরকম সাহায্য দেওয়া হবে। মহারাষ্ট্রের এক মন্ত্রীও শনিবার সেখানে ছুটে যান। তিনিও জানান যাঁরা এই ঘটনার জন্য দায়ী তাঁদের রেয়াত করা হবেনা। যদিও প্রশ্ন এখনও সেখানেই দাঁড়িয়ে, এমন নির্মাণকে ছাড়পত্র দিল কে? স্বভাবতই ক্ষোভের তির নির্দেশ করছে স্থানীয় প্রশাসনকে। তাদের দিকেই আঙুল তুলছেন সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026