National

মাদক পাচারে অরাজি কিশোরের মুখে অ্যাসিড ঢালল ৩ যুবক

তারা চেয়েছিল তাদের বলা জায়গায় ওই ১৪ বছরের কিশোর পৌঁছে দেবে নিষিদ্ধ মাদক। কিন্তু সেই মাদক পাচারে রাজি হয়নি সে। এটাই তার দোষ! বলা সত্ত্বেও রাজি না হওয়ায় রেগে ওই ১৪ বছরের কিশোরকে জোর করে হাঁ করিয়ে তার মুখের মধ্যে অ্যাসিড ঢেলে দেয় ৩ যুবক। অ্যাসিডে কিশোরটির মুখের মধ্যের অংশ জ্বলে গিয়েছে। তার ভোকাল কর্ডেরও ক্ষতি হয়েছে। আপাতত তার জীবনহানির কোনও সম্ভাবনা নেই। তবে চিকিৎসকেরা এখনও পরিস্কার নন যে কিশোরের ভোকাল কর্ডের কতটা ক্ষতি হয়েছে। তা পরিস্কার হলেই এটা জানা যাবে যে সে জীবনে আর কখনও কথা বলতে পারবে কিনা।

মাত্র ১৪ বছরের এক কিশোরের সঙ্গে যা ঘটল তাতে রীতিমত শোরগোল পড়ে গেছে। ওই কিশোর মুখে কিছু বলতে পারছে না। পুলিশকে আকার ইঙ্গিতে পুরো বিষয়টি বোঝানোর চেষ্টা করছে। ওই কিশোরের মা পুলিশকে পরিস্কার করেছেন যে তাঁর ছেলেকে দিয়ে মাদক পাচারের চেষ্টা করছিল ৩ যুবক। তাঁর ছেলে রাজি না হওয়ায় তার সঙ্গে এমন ভয়ানক কাণ্ড ঘটানো হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নূর নামে এক যুবকের কথা জানতে পেরেছে পুলিশ।

নূরকে জেরা করা হলেও সে দাবি করেছে তার সঙ্গে এই ঘটনার কোনও সম্পর্ক নেই। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের ফৈজুলাগঞ্জ এলাকায়। ওই কিশোর লখনউয়ের বলরামপুর হাসপাতালে চিকিৎসাধীন। কিশোরের পরিবারের তরফে হওয়া এফআইআর-এর ভিত্তিতে তদন্ত চালাচ্ছে পুলিশ। কারা এই মাদক পাচার করার চেষ্টা করছিল? সেখানে কোনও মাদক পাচার চক্র কাজ করছে? এভাবে এক কিশোরের ওপর এমন নৃশংস অত্যাচারই বা কারা করল? এই মাদক পাচারের জাল কত পর্যন্ত বিস্তৃত? সবকিছু জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এদিকে এক কিশোরের সঙ্গে এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সকলেই চাইছেন দ্রুত পুলিশ দোষীদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুক। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026