National

বাঘের দেখা মিলল কেদারনাথের জঙ্গলে

সাধারণত বাঘ সমতলে থাকতে পছন্দ করে। তারা পাহাড়ে ওঠে না। কিন্তু সমতল থেকে ৩ হাজার ৪০০ মিটার উঁচুতে কেদারনাথ পাহাড়ের জঙ্গলে দেখা মিলল বাঘের। সেখানে রাখা লোকানো ক্যামেরায় ওই বাঘ দেখতে পাওয়া গিয়েছে। বাঘটি পুং না স্ত্রী তা পরিস্কার নয় এখনও। তবে ছবি পরিস্কার। আর তাতে বাঘের অস্তিত্বও স্পষ্ট। কীভাবে অত উচ্চতায় বাঘ পৌঁছল, কেনই বা সে ওখানে গিয়েছিল তা খতিয়ে দেখতে বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে।

উত্তরাখণ্ডের কেদারনাথ পাহাড়ে রয়েছে কেদারনাথ অভয়ারণ্য। এই জঙ্গলে প্রধানত লেপার্ড ভর্তি। এখানে লেপার্ডদের নিশ্চিন্ত বসবাস এবং বংশবৃদ্ধি। কিন্তু বাঘ এখানে আসার কথাই নয়। ২০১৬ সালে অবশ্য বাঘের ছবি মিলেছিল এই জঙ্গলে। তবে সেই ছবি পরিস্কার ছিল না। কিন্তু এবার ছবি স্পষ্ট আসায় বাঘ যে ওখানে পৌঁছেছে তা পরিস্কার। দেরাদুনের ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অফ ইন্ডিয়াকে এই উচ্চতায় বাঘ পৌঁছনোর আসল কারণ খুঁজে বার করার দায়িত্ব দেওয়া হয়েছে।

উত্তরাখণ্ডের কেদারনাথ অভয়ারণ্যের যথেষ্ট পরিচিতি। এখানে ৩ হাজার ৪০০ মিটার উচ্চতায় বাঘের দেখা নিয়ে চর্চা শুরু হলেও এর আগে ৩ হাজার ২০০ মিটার উচ্চতায় কিন্তু বাঘের দেখা মিলেছিল। সেটা দেখা গিয়েছিল পিথোরাগড় জেলায়। সেখানে বাঘের অস্তিত্ব আগেই মিলেছিল। এবার মিলল পাহাড়ের গায়ে কেদারনাথ জঙ্গলে। এবার যে বাঘটির দেখা মিলেছে তা স্থানীয় নাকি দূর থেকে এখানে এসে হাজির হয়েছে তাও খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। তবে এই জঙ্গলে বাঘ নেই বলেই জানা ছিল বন দফতরের। সেখানে এমনভাবে বাঘের দেখা মেলায় বেশ অবাক বন দফতরের আধিকারিকরাও।

কেদারনাথ অভয়ারণ্যে প্রচুর সংখ্যক লেপার্ড থাকলেও এই অভয়ারণ্য তৈরি হয়েছিল অন্য একটি প্রাণিকে রক্ষার উদ্দেশ্য নিয়ে। হিমালয়ান মাস্ক ডিয়ার হল সেই প্রাণি। ক্রমশ বিলুপ্ত হতে বসা এই প্রজাতির হরিণকে এই জঙ্গলে লালন পালন শুরু করে সরকার। এখানে তাদের নিশ্চিন্ত আশ্রয় তৈরি হয়। হয়ত এত হরিণ থাকায় খাদ্যের লোভে লেপার্ডরা এখানে হাজির হয়। কিন্তু পাহাড়ের অনেকটা ওপরে হরিণ শিকারের জন্য বাঘ উঠে আসবে কিনা এটা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026