National

ঘর থেকে উদ্ধার টিভি রিপোর্টার, তাঁর মা ও স্ত্রী-র দেহ

ঘরের মধ্যে পড়ে আছে টিভি রিপোর্টার, তাঁর মা ও তাঁর স্ত্রীর দেহ। ছড়িয়ে পড়ে আছে দেহগুলি। এঁরা ৩ জন একই বাড়িতে থাকতেন। বৃহস্পতিবার এই ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রতিবেশিরাই একটা অঘটন কিছু ঘটেছে বলে আন্দাজ করে পুলিশে খবর দেন। পুলিশ এসে ওই বাড়িতে ঢুকে দেখে ৩টি দেহ পড়ে আছে ঘরে। পুলিশ দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান ফ্রিজ ফেটে ঘটে দুর্ঘটনা। তার জেরেই মৃত্যু হয় ৩ জনের। ফ্রিজ ফাটার ফলে তা থেকে গ্যাস লিক হয়। সব মিলিয়েই মৃত্যু হয় টিভি রিপোর্টার প্রসন্ন ও তাঁর পরিবারের। ঘটনাটি ঘটেছে চেন্নাইয়ে। চেন্নাইয়ের ‘নিউজ জে’ নামে একটি তামিল চ্যানেলে কাজ করতেন প্রসন্ন। সেখানে টিভি রিপোর্টার ছিলেন তিনি।

বৃহস্পতিবার সকালে প্রসন্নর বাড়ি থেকে কাউকে বার হতে না দেখে প্রতিবেশিদের সন্দেহ হয়। বেশ কিছুটা সময় তাঁরা নজর রাখেন বাড়ির দিকে। সেখান থেকে কোনও সাড়াশব্দও নেই। বাড়ির দরজা বন্ধ। কেউ বার হচ্ছেন না। এমন তো হওয়ার কথা নয়। সন্দেহ জাগে প্রতিবেশিদের কয়েকজনের মনে। তাঁরা অন্য প্রতিবেশিদেরও বিষয়টি জানান। তারপর সকলে খবর দেন পুলিশে। পুলিশ এসে দেহগুলির খোঁজ পায়। গোটা ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026