National

ভেঙে পড়ল ছাদ, ঘুমন্ত অবস্থায় মৃত ৬

মাথায় ছাদ ভেঙে পড়ে মৃত্যু হল একই পরিবারের ৬ জনের। রাতে ঘুমিয়েছিলেন বাবা-মা ও তাঁদের ৪ সন্তান। সে সময় মাটির ছাদ ভেঙে পড়ে। পুরো ছাদটিই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তাঁদের ওপর। ঘুমন্ত অবস্থাতেই ছাদ চাপা পড়ে মৃত্যু হয় তাঁদের। ছাদের ধ্বংসস্তূপের মধ্যে থেকে ৬ জনের দেহ পরে বার করে আনা হয়।

ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বিদার জেলায়। এখানেই বাসবকল্যাণ বিধানসভা এলাকায় বসবাস করতেন নাদিম শেখ, তাঁর স্ত্রী ও তাঁদের ৪ সন্তান। কাঁচা বাড়ি। মাটির ছাদ। সেই ছাদ যে এভাবে ভেঙে পড়তে পারে তা বোধহয় তাঁরা কল্পনাও করতে পারেননি। কিন্তু সেই ছাদই ভেঙে পড়ে শেষ হয়ে গেল একটা পরিবার। কেন ছাদ এভাবে ভেঙে পড়ল তা পরিস্কার নয়।

গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কীভাবে নিমেষে ছাদটা পুরোটাই ভেঙে নেমে এল তাও পরীক্ষা করে দেখা হচ্ছে। এদিকে ঘটনার পর স্থানীয় কংগ্রেস বিধায়ক ঘটনাস্থলে হাজির হন। মৃতদের পরিজনদের সমবেদনা জানান। এদিকে এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। শোকস্তব্ধ অনেকেই। এভাবে একটি পরিবারের মর্মান্তিক পরিণতি মেনে নিতে পারছেন না তাঁরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

কর্কট রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

সিংহ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026