National

প্রতিবাদের নামে স্পিকারের ন্যায়দণ্ড নিয়ে ছুট দিলেন তৃণমূল বিধায়ক!

অভিনব ঘটনার সাক্ষী হল ত্রিপুরা বিধানসভা। প্রতিবাদের ভাষা হিসাবে স্পিকারের দণ্ড নিয়েই অধিবেশন কক্ষ ছেড়ে দৌড় লাগালেন তৃণমূল বিধায়ক সুদীপ রায় বর্মন। ত্রিপুরা বিধানসভায় এদিন বনমন্ত্রীর বিরুদ্ধে সরব হন তৃণমূল বিধায়কেরা। স্পিকারের সামনে গিয়ে তাঁদের কথা বলতে দেওয়ার জন্য গলা চড়াতে থাকেন তাঁরা। পাল্টা স্পিকার জানান, বিষয়টি এদিনের আলোচনার তালিকাভুক্ত না হওয়ায় প্রথা মেনেই তিনি আলোচনায় সম্মতি দেননি। এই নিয়ে শোরগোলের মাঝেই হঠাৎ স্পিকারের ন্যায়দণ্ড ছিনিয়ে নিয়ে ছুট লাগান সুদীপবাবু। তাঁকে ধরতে পিছনে ছুট লাগান বেশ কয়েকজন বিধায়ক। বেশ কিছুক্ষণ ধরাধরির পর্ব চলার পর নিজেই ন্যায়দণ্ডটি ফিরিয়ে দেন সুদীপ রায় বর্মন। তাঁর দাবি, বিধানসভায় তাঁকে কিছুতেই বলতে দেওয়া হচ্ছিলনা। তাই ন্যায় না পেয়েই ন্যায়দণ্ড নিয়ে চলে গিয়েছিলেন তিনি। ‌যদিও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ত্রিপুরা বিধানসভার স্পিকার রমেন্দ্র চন্দ্র দেবনাথ। সুদীপবাবু ঐতিহ্য ও নীতি বিরোধী কাজ করেছেন বলে দাবি করেন তিনি। এই ঘটনার নিন্দা করেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠিও।

 

News Desk

ধনু রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মকর রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কুম্ভ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মীন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 31, 2026

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026