National

গভীর খাদে উল্টে যাওয়া গাড়িতে মৃত্যু ৬ জনের

খাদে উল্টে গেল গাড়ি। মৃত্যু হল ৬ জনের। এমন ঘটনা পাহাড়ি রাস্তায় নতুন নয়। অনেক সময়েই পাহাড়ি রাস্তায় স্টিয়ারিংয়ে নিয়ন্ত্রণ রাখতে পারেন না চালক। অপরিসর রাস্তা। পাশে খাদ। এমন রাস্তায় যে দক্ষতার সঙ্গে গাড়ি চালানো দরকার তা অনেক চালকের থাকে না। ফলে ঘটে যায় দুর্ঘটনা। যেমন ঘটল উত্তরাখণ্ডে।

উত্তরাখণ্ডের দেরাদুন জেলার তুনি এলাকায় পাহাড়ি রাস্তায় ঘটনাটি ঘটে। বানপুর থেকে তুনি বাজার যাচ্ছিলেন চালক সহ ৬ জন। একটি অল্টো গাড়িতে ছিলেন তাঁরা। পাহাড়ি রাস্তায় সোমবার আচমকাই নিয়ন্ত্রণ হারান চালক। গাড়ি গিয়ে পড়ে গভীর খাদে। জঙ্গল ঘেরা খাদে আছড়ে পড়ার পর গাড়িতে থাকা সকলেরই ঘটনাস্থলে মৃত্যু হয়।

ঘটনার খবরে শোক প্রকাশ করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত। মৃতদের পরিবার পিছু ক্ষতিপূরণ দেওয়ার জন্যও জেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। পুলিশ পরে গাড়িটি উদ্ধার করে। দেহগুলিও উদ্ধার করা হয়। এমন ঘটনা উত্তরাখণ্ডের পাহাড়ি রাস্তায় মাঝেমধ্যেই শুনতে পাওয়া যায়। খাদে পড়ে মৃত্যু হয় কখনও স্থানীয়দের, কখনও পর্যটকদের। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026