National

মাটির তলা জ্বলছে, জমি তেতে আগুন, গ্রাম ছেড়ে পালাচ্ছেন মানুষজন

বাইরে থেকে আর ৫টা গ্রামের মতই পরিবেশ। চোখে দেখে বোঝার উপায় নেই যে এসব গ্রাম ছেড়ে কেন এভাবে পালাচ্ছেন মানুষজন। খুলে দিচ্ছেন গৃহপালিত পশুদের খুঁট। তারাও পালাচ্ছে। কেমন যেন অস্থির অস্থির ভাব করছে গরু, ছাগল, মুরগি। কী এমন হল যে এমন পরিস্থিতি তৈরি হল? একটু ভাল করে খুঁটিয়ে দেখলেই দেখা যাচ্ছে গ্রামের মেঠো জমির ফাটাফুটি দিয়ে কালো ধোঁয়া বার হয়ে আসছে। আর পা থেকে জুতো খুলে খালি পা জমির ওপর রাখলেই লাফিয়ে উঠতে হচ্ছে উত্তাপে।

গোটা এলাকার জমি গরম চাটুর মত তেতে গিয়েছে। পা রাখলেই মনে হচ্ছে ফোস্কা পড়ে যাবে। খালি পা রাখাই যাচ্ছে না। উত্তরপ্রদেশের লখিমপুর খেরি জেলার মোহাম্মদি এলাকা জুড়ে এমন ঘটনায় রীতিমত নড়ে বসেছে প্রশাসন। জানা যাচ্ছে, বাইরে আগুন নয়, আগুন জ্বলছে মাটির তলায়। মাটির তলার সেই আগুনের আঁচে তেতে উঠেছে একের পর এক গ্রামের জমি। আর মাটির তলার আগুন থেকে তৈরি ধোঁয়া বার হয়ে আসছে ফুটোফাটা দিয়ে।

মাটির তলায় এমন আগুন আগে কখনও দেখেননি এই এলাকার বাসিন্দারা। ফলে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। এলাকা ছেড়ে পালাচ্ছেন। একই সঙ্গে তাঁদের আতঙ্ক যে মাঠ ভরা ফসল এই আগুনে গরম জমিতে নষ্ট হয়ে যাবে। গ্রামবাসীরা তাড়াহুড়ো করে পালাচ্ছেন কারণ তাঁরা এখন অগ্নুৎপাতের ভয়ও পাচ্ছেন। যদিও বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে নারাজ স্থানীয় এক রাজস্ব আধিকারিক। তাঁর দাবি এটা স্বাভাবিক বিষয়।

মাটির তলায় অনেক সময় গাছপালার ডাল, শুকনো পাতা বহুদিন ধরে জমা হতে থাকে। তারপর একদিন তা পচে যায়। তাতে অনেক সময় আগুন ধরে যায়। সেই আগুন মাটির তলাতেই জ্বলতে থাকে। তবে যে আশঙ্কা থাকে তা হল আগুন খুব বেশি ছড়াতে থাকলে একসময় সেটা আশপাশের জঙ্গলেও ছড়িয়ে পড়তে পারে। এজন্য অবশ্য স্থানীয় বন আধিকারিক পদক্ষেপ গ্রহণ শুরু করেছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026