দিল্লির একটি হাসপাতালে ডাক্তারদের বিক্ষোভ প্রদর্শন, ছবি - আইএএনএস
ব্যান্ডেজ বেঁধে গত বৃহস্পতিবারই সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করে দিল্লি এইমস-এর রেসিডেন্ট ডাক্তাররা বুঝিয়ে দিয়েছিলেন এনআরএস কাণ্ডে তাঁরা জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে রয়েছেন। শুক্রবার যে এনআরএস কাণ্ডের প্রতিবাদে তাঁরা একদিনের কর্মবিরতি পালন করবেন তা জানিয়ে দেওয়া হয়েছিল। সেইসঙ্গে দেশের অন্য হাসপাতালগুলিতেও ডাক্তারদের কর্মবিরতি পালনের আহ্বান জানান তাঁরা। শুক্রবার সেই আহ্বানে সাড়া দিল দেশের সিংহভাগ হাসপাতালের চিকিৎসক।
শুক্রবার সকাল থেকে দিল্লির এইমসে কর্মবিরতি পালন করছে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে অন্য এইমসেও একই পরিস্থিতি। বেলা যত গড়িয়েছে ততই একের পর এক সরকারি হাসপাতালে বন্ধ হয়েছে কাজ। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অবশ্য রোগী পরিষেবা চালু রাখার চেষ্টা চলেছে। এদিকে এদিন দেশের বিভিন্ন কোণায় কর্মবিরতির পাশাপাশি চিকিৎসকদের তরফে পোস্টার, ব্যানার নিয়ে জমায়েতও চোখে পড়েছে। সকলেই চিকিৎসক নিগ্রহের প্রতিবাদে সরব হয়ে জুনিয়র ডাক্তারদের আন্দোলনের পাশে দাঁড়িয়েছেন।
শুক্রবার জুনিয়র ডাক্তারদের আন্দোলন চতুর্থ দিনে পড়ল। এনআরএস হাসপাতালে এদিন সকালে এক ব্যক্তিকে হাত জোড় করে আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের রোগী দেখা শুরু করার অনুরোধ করতে দেখা যায়। বিভিন্ন হাসপাতালে মুমূর্ষু রোগীরা এসে দাঁড়িয়েছিলেন। কিন্তু চিকিৎসা পাননি। রোগীর আত্মীয়রা বুঝে উঠতে পারেননি এবার তাঁরা কী করবেন। তাঁদের কষ্ট শোনার কেউ নেই বলে হাহাকার করতে থাকেন রোগীর আত্মীয় পরিজনেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…