National

মশারির মধ্যে পড়ে মুণ্ডহীন দেহ, মুণ্ড পুলিশ স্টেশনে

এই গরমে রাতে ঘরের বাইরেই শুতে পছন্দ করতেন সত্যনারায়ণ মুণ্ডা। তবে মশার জ্বালায় মশারি টাঙিয়ে বাইরেই শুতেন। বাড়ির লোকজন মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে আঁতকে ওঠেন। মশারির মধ্যে সত্যনারায়ণ মুণ্ডা শুয়ে আছেন ঠিকই। কিন্তু তাঁর মুণ্ডটি নেই। রক্তে ভেসে যাচ্ছে চারধার। কিছুটা ধাতস্থ হয়ে তাঁরা খবর দেন পুলিশে। পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে মুণ্ডহীন দেহটি উদ্ধার করে।

পুলিশ জানাচ্ছে, সত্যনারায়ণ মুণ্ডাকে হত্যা করেছে তাঁরই তুতো ভাই উজ্জ্বল মুণ্ডা। পুলিশের এমন দাবির কারণও রয়েছে। পুলিশ জানিয়েছে উজ্জ্বল সকালে দাদার মুণ্ড নিয়ে সোজা হাজির হয় পুলিশ স্টেশনে। রাতেই দাদাকে ঘুমন্ত অবস্থায় মুণ্ড কেটে হত্যা করে সে। তারপর ভোরে মুণ্ড নিয়ে সোজা হাজির হয় পুলিশ স্টেশনে। ফলে পুলিশকে বেশি ছোটাছুটি করতে হয়নি। আততায়ী নিজেই এসে ধরা দেয় পুলিশের কাছে।

মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে ওড়িশার সম্বলপুর জেলার তিলেইমাল গ্রামে। কেন এমন ভয়ংকর কাণ্ড ঘটাল উজ্জ্বল? পুলিশ প্রাথমিকভাবে মনে করছে পুরনো শত্রুতা ও পারিবারিক বিবাদের জেরেই তুতো দাদাকে এমনভাবে খুন করেছে সে। যদিও সঠিক কারণ জানতে তদন্ত চলছে। জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এমন ভয়ংকর ঘটনায় গ্রাম জুড়ে সকালে চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026