National

গাছে ঝুলছে যুবক-যুবতীর দেহ, ‘অনার কিলিং’ দাবি স্থানীয়দের

সকালে গ্রামেরই একটি গাছে ঝুলতে দেখা যায় এক যুবক ও যুবতীর দেহ। গ্রামের সকলেই তাঁদের চেনেন। ছেলেটির নাম ধর্মেন্দ্র। তাঁর সঙ্গে মেয়েটির অনেক দিনের প্রেম। তাঁরা যে একে অপরকে ভালবাসেন তা কারও অজানা ছিল না। আর এটাই মানতে পারছিল না মেয়েটির পরিবার। এমনই দাবি করছেন গ্রামবাসীরা। তাঁদের দাবি, এই কারণেই ২ জনকে মেরে তারপর গাছে ঝুলিয়ে দিয়েছে মেয়েটির পরিবার।

মেয়েটি ধর্মেন্দ্রকে ভালবাসলেও তাঁর পরিবার সেই সম্পর্ক মেনে নেয়নি। তারা মেয়ের অন্যত্র বিয়ের ঠিক করে। আগামী ২৫ জুন মেয়েটির বিয়ের কথা ছিল। তার তোরজোরও চলছিল জোরকদমে। কিন্তু সেই বিয়ে হল না। বিয়ে হল না ওই যুগলেরও। একসঙ্গে তাঁদের দেহ অবশ্য মিলল। গাছে ঝুলন্ত অবস্থায়। তাঁদের দেহ চোখে পড়ার পরই ক্ষোভে ফুঁসতে শুরু করেন গ্রামবাসীরা। ঘটনাটি তাঁরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার কাইথালিয়া গ্রামে। গ্রামবাসীদের সরাসরি দাবি এটি কোনও আত্মহত্যার ঘটনা নয়। ২ জনকেই মেরে তারপর গাছে ঝোলানো হয়েছে। এটা পরিস্কার অনার কিলিং-এর ঘটনা বলে পুলিশের কাছে দাবি করেছেন তাঁরা। ২টি দেহ গাছ থেকে নামিয়ে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026