National

বিমানবন্দর ওড়ানোর হুমকি দিল ৮ বছরের বালক

সিনেমা থেকে নতুন নতুন উদ্ভট ভাবনা আগেও বিভিন্ন বয়সের মানুষকে প্রভাবিত করেছে। এটা নতুন কিছু নয়। এবার ভোজপুরি একটি সিনেমা থেকে এমনই অনুপ্রেরণা পেয়ে একেবারে হুলস্থূল ফেলে দিল দ্বিতীয় শ্রেণির এক ছাত্র। সিনেমা দেখার পর তার মাথায় ফন্দিটা আসে। সেই ফন্দিমত পাটনার জয়প্রকাশ নারায়ণ আন্তর্জাতিক বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি দেয় সে। এদিকে কে ফোন করছে তা জানা মুশকিল। তাই ফোন করে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকিকে কখনওই হাল্কাভাবে নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। দ্রুত তারা পুলিশে খবর দেয়।

পুলিশ তদন্তে নেমে ফোনটি কোথা থেকে এসেছিল তার খোঁজ শুরু করে। জানা যায় ফোনটি এসেছিল বিড়লা কলোনির সিদ্ধান্ত শর্মার নামে রেজিস্টার্ড নম্বর থেকে। দ্রুত সেখানে পৌঁছয় পুলিশ। এক প্রৌঢ় ব্যক্তির ফোন নম্বর সেটি। পুলিশ যখন তাঁর সঙ্গে কথা বলতে শুরু করে তখন পাশেই ঘুরছিল তাঁর নাতি। সে হঠাৎ জানায়, দাদু নয়, সেই ফোন করেছিল বিমানবন্দরে। ট্রেন সে পাকিস্তান নামে একটি ভোজপুরী সিনেমায় ফোন করে বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকির একটি দৃশ্য ছিল। সেটিই নকল করে ওই খুদে।

৮ বছরের ওই বালক আরও জানায়, তার দাদু যখন ঘুমচ্ছিলেন তখন তাঁর ফোন নিয়ে গুগল থেকে পাটনা বিমানবন্দরের ফোন নম্বর বার করে ফোন করে হুমকি দেয় সে। পুলিশ তাকে হেফাজতে নেয়। পরে অবশ্য ওই বালকের বাবা পুলিশের কাছে আশ্বাস দেন তাঁর ছেলে আর এমন কাজ কখনও করবে না। এটা শোনার পর ওই বালককে ছেড়ে দেয় পুলিশ। তবে পরিবারকে তার ওপর নজর রাখার পরামর্শ দেয়। বাচ্চাদের তো ভুল হয়ই। তাই এটাকেও এমনই একটি ভুল হিসাবে ধরে বিষয়টিতে ইতি টেনেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026