National

গোয়ায় বন্ধ হয়ে গেল সমুদ্র স্নান

গোয়ার সমুদ্রতট বিখ্যাত রোদ পোহানো বা যাকে বলে সান বাথ নেওয়ার জন্য। আর বিখ্যাত এখানের সমুদ্রে স্নানের জন্য। বহু দেশি বিদেশি পর্যটকই গোয়ায় সমুদ্র স্নান ও সান বাথ করতে হাজির হন। গোয়ায় সেই সমুদ্র স্নান বন্ধ করে দিল গোয়ার সমুদ্রতটের রক্ষণাবেক্ষণ ও পর্যটকদের ভালমন্দের দায়িত্বে থাকা গোয়া সরকার নিয়োজিত বেসরকারি সংস্থা। সোমবার থেকেই গোয়ায় বন্ধ হয়ে গেল সমুদ্র স্নান। ফলে গোয়ার সমুদ্রের ধারে বালির ওপর ঘুরতে পারলেও কেউ আর জলে নামতে পারবেননা।

কেন এমন ফতোয়া? গোয়ার সমুদ্র সৈকতে ক্রমশ শক্তিশালী হচ্ছে হাওয়ার গতি। ঢুকছে বর্ষা। আগামী কয়েকদিনের মধ্যেই গোয়ায় প্রবল বর্ষণ শুরু হবে। ফলে সমুদ্র উত্তাল হবে। তাই কোনও ঝুঁকি না নিয়ে সোমবার থেকেই গোয়ার সমুদ্রে নামা বন্ধ করে দিল ওই সংস্থা। সেপ্টেম্বরের শেষ পর্যন্ত বন্ধ থাকবে এই জলে নামা। সেইসঙ্গে সমুদ্রে যতরকম জলক্রীড়া হয়, তাও বন্ধ করা হয়েছে। এককথায় কোনও কারণেই আর জলের ধারে কাছে যেতে পারছেন না পর্যটক থেকে স্থানীয় মানুষ কেউ।

গত ১ জুন থেকে গোয়ায় মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। ফলে গোয়ার সমুদ্রে মাছ ধরতে যাওয়া দেড় হাজার ট্রলার ২ মাস জলে নামতে পারবে না। ১ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত বন্ধ থাকছে মাছ ধরা। অবশ্য এটা নতুন কিছু নয়। প্রতি বছরই মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি হয়। সোমবার থেকে বন্ধ হয়ে গেল মানুষেরও গোয়ার জল ছোঁয়া। গোয়ার বিভিন্ন সমুদ্র সৈকতে লাল পতাকা দিয়ে পর্যটকদের বোঝানো হয়েছে তাঁরা সমুদ্রের জলে নামতে পারবেন না। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026