National

সব পোশাক খুলে নাচতে হবে, অনুষ্ঠানে আবদার একদল যুবকের

পরনের সব পোশাক খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে নাচ দেখাতে হবে। এই দাবিতে রীতিমত হুলস্থূল বাধাল একদল যুবক। ওই যুবকদের দাবি অনুষ্ঠান চলাকালীন শিল্পীরা নগ্ন হয়ে নাচ দেখাবেন বলে তাদের আশ্বস্ত করা হয়েছিল আয়োজকদের তরফে। কোচবিহার থেকে শিল্পীদের এনে তাদের এই নাচ পরিবেশন করা হবে এই শর্তে নাকি তারা মোটা টাকা দিয়ে টিকিটও কাটে। তাদের দাবি, এত টাকা খরচ করে তারা টিকিট কেটেই ছিল কেবল এই ধরনের নাচ দেখবে বলে। তাহলে এখন কেন শিল্পীরা না করছেন! শিল্পীদের ওপর ক্রমশ নগ্ন নাচ দেখানোর জন্য চাপ বাড়তে থাকে। তাঁদের পরনের পোশাক খুলে ফেলতে বলা হয়।

শিল্পীরা রীতিমত এই ঘটনায় শঙ্কিত হয়ে পড়েন। অনুষ্ঠান মঞ্চ থেকে পালানোর চেষ্টা করেন তাঁরা। তাঁদের আটকানোরও চেষ্টা হয় বলে তাঁরা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। তাঁদের গাড়ি আটকানোর চেষ্টা করা হয়। পরে কোনওক্রমে উন্মত্ত জনতার হাত এড়িয়ে সেখান থেকে পালিয়ে আসেন তাঁরা। ঘটনাটি ঘটে গত ৭ জুন। অসমের কামরূপ জেলার আসলপাড়া গ্রামে। পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে। তদন্ত চলছে।

পুলিশ জানাচ্ছে, একটি অনুষ্ঠান উপলক্ষে বোকো থেকে ৪২ জনের একটি নাচের দলকে নিয়ে আসা হয়। চুক্তি অনুযায়ী তারা ওই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন শুরু করে। তারপরই তাদের নগ্ন হয়ে নাচতে চাপ তৈরি করা হয়। ৬০০ জনের ওপর যুবক এই দাবি জানাতে থাকে। অনুষ্ঠানের আয়োজকদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026