National

তরুণীর মেডিক্যাল টেস্টের লুকিয়ে তোলা ভিডিও ভাইরাল, জড়িত ৪ ডাক্তার

চিকিৎসকের ক্লিনিকে অনেক রোগিণীই আসেন শারীরিক পরীক্ষা করাতে। চিকিৎসকের প্রতি অগাধ ভরসা রেখেই আসেন তাঁরা। সেভাবেই এসেছিলেন এক তরুণী। কিন্তু তিনি জানতেও পারেননি তাঁর শারীরিক নানা পরীক্ষার সময় সেই ভিডিও লুকিয়ে তুলে রাখা হয়েছিল। পরে সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়ায়। তরুণীর সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি। ফলে দ্রুত সে খবর ওই তরুণীর কাছেও পৌঁছয়। তারপরই তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন।

এই ঘটনাকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের রাজৌরি জেলায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। ওই তরুণীর দাবি, তিনি বেশ কিছুদিন আগে ওই ক্লিনিকে গিয়েছিলেন। সেখানে তাঁর নানা রকম শারীরিক পরীক্ষা হয়। সে সময়ই তাঁর অজান্তে এই ভিডিও তোলা হয়। তারপর তা রীতিমত এডিট করে সাজিয়ে গুছিয়ে পোস্ট করে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

একজন মহিলার এভাবে অশ্লীল ভিডিও পাবলিশ করায় তাঁর সম্মানহানি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে এই ভিডিও ছড়িয়ে দিয়েছে ৪ চিকিৎসক। পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছে। তাদের আটক করা হয়েছে। এই ঘটনা ফের একবার পুরুষ চিকিৎসকের কাছে এক মহিলার পরীক্ষা করানো বা কোনও শারীরিক পরীক্ষার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার ক্ষেত্রে সুরক্ষা নিয়ে প্রশ্ন খাড়া করে দিল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026