National

প্রবল ঝড় কেড়ে নিল ১৯টি প্রাণ, আহত ৪৮

বৃহস্পতিবার রাত। আচমকাই শুরু হয় প্রবল ধুলো ঝড়। ধুলো ঝড়ে চারধার ঝাপসা হয়ে যায়। সেইসঙ্গে শুরু হয় বজ্রবিদ্যুতের ঝলকানি। এমন প্রাকৃতিক দুর্যোগে রীতিমত আতঙ্কিত হয়ে পড়েন সাধারণ মানুষ। অনেকেই বাড়ির মধ্যেই পরিবার নিয়ে দুর্যোগ থামার অপেক্ষা করতে থাকেন। উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় বৃহস্পতিবার রাতে এই ধুলো ঝড় হয়।

ধুলো ঝড় ও বজ্রপাতে সব মিলিয়ে ১৯ জনের প্রাণহানি হয়েছে বলে জানা গিয়েছে। যারমধ্যে শুধু মৈনপুরীতেই মৃত্যু হয়েছে ৬ জনের। কাসগঞ্জ ও এটা-তে ৩ জন করে ব্যক্তির মৃত্যু হয়েছে। মোরাদাবাদ, বদায়ুঁ, পিলিভিট, মথুরা, কনৌজ, সম্ভল এবং গাজিয়াবাদে ১ জন করে মানুষের মৃত্যু হয়। সব মিলিয়ে ১৯ জনের প্রাণহানি তো হয়েছেই, তারসঙ্গে আহত হয়েছেন ৪৮ জন। যারমধ্যে শুধু মৈনপুরীর ৪১ জন বাসিন্দা আহত হয়েছেন। ধুলোঝড় ও বজ্রপাতের ঘটনা সবচেয়ে বড় আকার নেয় মৈনপুরীতেই।

ধুলো ঝড়ের জেরে উত্তরপ্রদেশ জুড়ে অজস্র গাছ উপড়ে পড়েছে। ভেঙে পড়েছে অগুনতি কাঁচা বাড়ি। এদিনের প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত মানুষজনের ত্রাণে সবরকম বন্দোবস্ত করার জন্য রাজ্যের আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। প্রত্যেক জেলার মন্ত্রীদের তাদের এলাকায় ত্রাণ ও উদ্ধারের কাজ ঠিকমত হচ্ছে কিনা তা নজরে রাখার নির্দেশ দিয়েছেন তিনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026