পাঠনকোট হামলায় মোহালির পঞ্চকুলা বিশেষ আদালতে চার্জশিট পেশ করল এনআইএ। চার্জশিটে পাকিস্তান তৈরি সন্ত্রাসবাদী সংগঠন জৈশ-এ-মহম্মদ প্রধান মৌলানা মাসুদ আজহারের নাম রয়েছে। মোট ৪ জনের নামে চার্জশিট পেশ হয়েছে। ৪ জনের মধ্যে মাসুদ আজহার ছাড়াও রয়েছে তার ভাই রউফ আসগর, কাসিফ জান ও সহিদ লতিফের নাম। গত ২ জানুয়ারি পাঠানকোটে ভারতীয় বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় ৭ জন সেনা জওয়ানের মৃত্যু হয়। ভারতীয় সেনার পাল্টা গুলিতে মৃত্যু হয় হামলাকারী ৪ জঙ্গিরও। যাদের নামও এদিন প্রকাশ করেছে এনআইএ। এদের নাম নাসির হুসেন, হাফিজ আবু বকর, উমর ফারুক ও আবদুল কায়ুম। এরা প্রত্যেকই পাকিস্তানের জৈশ ক্যাম্পে প্রশিক্ষণপ্রাপ্ত বলে জানানো হয়েছে। এদিনের চার্জশিটের পাশাপাশি অভিযুক্ত ৪ জনকে গ্রেফতার করতে ইন্টারপোলকে দিয়ে রেড কর্নার নোটিশ জারি করার তোড়জোড়ও শুরু করেছে আনআইএ।
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…