National

উপত্যকার রাস্তায় উড়ল পাকিস্তানের পতাকা, উড়ল আইসিসের পতাকাও

সবে শেষ হয়েছে ইদের নামাজ। তারপরই দেখা যায় রাস্তায় মিছিল করছে অনেকে। মুখ মুখোশে ঢাকা। হাতে পাকিস্তানের জাতীয় পতাকা। মুখে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান। বেশ কয়েকজনের হাতে আবার সন্ত্রাসবাদী সংগঠন আইসিস ও লস্কর-ই-তৈবা-র পতাকাও। জম্মু কাশ্মীরের নওহাটা এলাকায় ইদের নামাজ শেষ করে এরা মিছিল শুরু করে। তাদের সঙ্গে পা মেলায় বেশ কয়েকজন যুবক। রাস্তা দিয়ে জামিয়া মসজিদের দিকে এগোতে থাকে তারা। এভাবে এগিয়ে জখন তারা জামিয়া মসজিদ থেকে প্রায় আধ কিলোমিটার দূরে, সেই সময় বাধ্য হয়েই তাদের পথ আটকায় সুরক্ষাবাহিনী।

সুরক্ষাবাহিনী পথ আটকাতেই মিছিল থেকে উড়ে আসতে থাকে বৃষ্টির মত পাথর, ইটের টুকরো। পাল্টা উন্মত্ত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় সুরক্ষাবাহিনী। হাওয়ায় গুলিও ছোঁড়া হয়। এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। সুরক্ষাবাহিনীকে লক্ষ্য করে পাথর বর্ষণ তারপরেও বন্ধ হয়নি। বরং ছোটাছুটি শুরু হয়ে যায়। অনেক যুবককে মুখে রুমাল বেঁধে পাথর ছুঁড়তে দেখা যায়।

ইদের দিন কাশ্মীরে পাকিস্তানের সমর্থনে ফ্লেক্স হাতে মিছিল, ছবি – আইএএনএস

এমন মিছিল কিন্তু কেবল একটি জায়গায় হয়েছে এমনটা নয়। ইদের দিন ইদের প্রার্থনা শেষ হওয়ার পর সকালে এমন মিছিল হয়েছে সোপোর, শ্রীনগর, অনন্তনাগ, কুপওয়ারাতে। একের পর এক এলাকা মিছিল থেকে তাণ্ডবে উত্তাল হয়ে ওঠে। এমন অবস্থার জেরে এসব এলাকায় খুশির ইদ শান্তিতে পালন করতে পারেননি সেখানকার সাধারণ মুসলিম পরিবারগুলি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026