National

১ সপ্তাহের মধ্যে হেলিকপ্টার চাই, জানিয়ে দিলেন কম্পিউটার বাবা

নর্মদা, মন্দাকিনী, শিপ্রা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে তাঁকে। মধ্যপ্রদেশ সরকারের দেওয়া এই পদকে একজন মন্ত্রীর সমমর্যাদার করা হয়েছে। এই দায়িত্ব বুধবার তুলে দেওয়া হয় দিগ্বিজয় সিংয়ের জন্য হোমযজ্ঞ করা কম্পিউটার বাবাকে। নামদেব দাস ত্যাগী বা কম্পিউটার বাবা তারপরই খবরে উঠে আসেন। সেই কম্পিউটার বাবাকে এদিন নর্মদা, মন্দাকিনী, শিপ্রা ট্রাস্টের চেয়ারম্যান নিযুক্ত করার মাত্র ১ ঘণ্টার মধ্যেই তিনি একটি হেলিকপ্টার চেয়ে বসেন।

কম্পিউটার বাবা হেলিকপ্টার চাওয়ার পিছনে কারণ হিসাবে তুলে ধরেছেন নর্মদা নদীর পর্যবেক্ষণকে। তিনি তাঁর কাজ দ্রুত করতে চান। অন্য কোনওভাবে নর্মদা পর্যবেক্ষণ কখনই এত দ্রুত সম্ভব হবেনা। কেবল হেলিকপ্টারেই সবচেয়ে দ্রুত পর্যবেক্ষণ সম্ভব বলে জানান তিনি। এদিন দায়িত্বভার গ্রহণের সময় উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং, রাজ্যের আইনমন্ত্রী পিসি শর্মা সহ অনেক সাধু। মন্ত্রোচ্চারণের মধ্যে দিয়ে এই দায়িত্বভার গ্রহণ করেন কম্পিউটার বাবা।

রাজ্যের মুখ্যমন্ত্রী কমল নাথ জানিয়েছেন, নর্মদা সহ অন্য নদীগুলিকে নতুন করে সাজিয়ে তুলতে এই পদক্ষেপ করা হয়েছে। দায়িত্ব দেওয়া হয়েছে কম্পিউটার বাবাকে। তিনিই পুরো বিষয়টি তত্ত্বাবধান করবেন। এছাড়া নর্মদার পুনরুজ্জীবনে নর্মদা সেনাও তৈরি করা হয়েছে। সাধুবাবারা সরকারি কাজে এলে নিশ্চয়ই কারও আপত্তি থাকার কথা নয় বলেও জানান কমল নাথ। কটাক্ষের সুরেই তিনি জানান, ইতিমধ্যেই এক বাবা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। ইঙ্গিত ছিল অবশ্যই যোগী আদিত্যনাথের দিকে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026