National

সরকারি বৈঠকের মাঝে টানা ২ মিনিট চলল পর্ন

মঙ্গলবার চলছিল সরকারি বৈঠক। ফুড এন্ড সিভিল সাল্পাইজ বিভাগের গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় সচিব মুগ্ধা সিং স্বয়ং। বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা চলছিল। ৩৩টি জেলার বিভাগীয় আধিকারিকরা ছিলেন সকলে। সকলের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা করছিলেন মুগ্ধা সিং। উচ্চপর্যায়ের এই বৈঠক চলাকালীন ভিডিও কনফারেন্সের মাঝে আচমকা শুরু হয়ে যায় একটি পর্ন ক্লিপ। অর্থাৎ নীল ছবির টুকরো অংশ। একে সচিব একজন মহিলা। তিনি সহ সব আধিকারিক রয়েছেন ভিডিও কনফারেন্সে। সেখানে আলোচনা শিকেয় উঠে চুটিয়ে স্ক্রিনে চলছে অশ্লীল ছবি। এতে কে কী করবেন তখন বুঝে উঠতে পারছেন না। আবার ক্লিপটি বন্ধও হচ্ছেনা। ফলে সকলেরই অস্বস্তি চরমে পৌঁছয়।

শুরু হওয়ার পর বিহ্বলতা কাটিয়ে দ্রুত শুরু হয় তা বন্ধ করার চেষ্টা। বন্ধও করা হয়। কিন্তু ক্লিপটি চালু হওয়া থেকে বন্ধ হওয়ার মধ্যে লেগে যায় ২টি মিনিট। এই ধরনের ক্লিপের জন্য নেহাত কম সময় নয়। একঘর সরকারি আধিকারিক বসে আছেন জয়পুরে। তাঁরা তো সেই ছবি দেখলেনই, সেইসঙ্গে ৩৩টি জেলার সরকারি আধিকারিকরাও সেই ছবি দেখলেন টানা ২ মিনিট। এমনই চমকে দেওয়ার মত ঘটনা ঘটেছে রাজস্থানের সরকারি বৈঠকে।

ঘটনার পর দ্রুত স্থানীয় ন্যাশনাল ইনফরমেটিকস সেন্টার থেকে আধিকারিকদের ডেকে পাঠান বিভাগীয় সচিব মুগ্ধা সিং। তিনি পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেন। দ্রুত তদন্ত রিপোর্টও পেশ করতে বলেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে বা যারা এই ঘটনায় যুক্ত বলে জানতে পারা যাবে তাদের বিরুদ্ধে চরম পদক্ষেপ করা হবে। তবে কোনও সরকারি বৈঠকে এমন ঘটনা কিন্তু শুধু রাজস্থান বলেই নয়, দেশ জুড়ে এখন চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কুম্ভ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026