National

নন্দা দেবীতে হারিয়ে গেলেন ৮ পর্বতারোহী

উত্তরাখণ্ডের নন্দা দেবী পর্বত। দেশের অন্যতম উঁচু এই পর্বতশৃঙ্গ জয় করতে প্রতি বছরই পর্বতারোহীরা হাজির হন এখানে। দেশের মধ্যে অন্যতম উচ্চ পর্বত হলেও নন্দা দেবীর উচ্চতা ২৪ হাজার ফুট। কিন্তু নন্দা দেবীতে চড়া কঠিন বলেই মনে করেন পর্বতারোহীরা। গত ১৩ মে ১২ জন পর্বতারোহীর একটি দল নন্দা দেবী শৃঙ্গ জয়ে মুন্সিয়ারি থেকে যাত্রা শুরু করে। গত ২৫ মে দেখা যায় ওই দলের ৪ জন বেস ক্যাম্পে ফিরে এসেছেন। কিন্তু বাকিদের খোঁজ নেই। ফলে তাঁদের খোঁজ শুরু হয়। কিন্তু তল্লাশির পরও এখনও নিখোঁজ ওই ৮ পর্বতারোহী।

যে ৮ জন নন্দা দেবীতে হারিয়ে গেছেন তাঁদের মধ্যে ৪ জন ব্রিটেনের নাগরিক, ২ জন আমেরিকার নাগরিক, ১ জন অস্ট্রেলিয়ার নাগরিক ও ১ জন ভারতীয়। যে সংগঠনের থেকে এঁরা পর্বতারোহণ শুরু করেন সেই সংগঠনের একজন আধিকারিক সঙ্গে যান। সেই আধিকারিক ছিলেন ওই ভারতীয়। এঁরা সকলেই ১ সপ্তাহ পার করে এখনও নিখোঁজ। এঁরা সকলেই নন্দা দেবীর পূর্ব প্রান্ত দিয়ে ওঠা শুরু করেন।

অস্ট্রেলিয়া, ব্রিটেন ও আমেরিকার বিদেশমন্ত্রক থেকে ইতিমধ্যেই ভারতের সঙ্গে যোগাযোগ করা শুরু করেছে। এদিকে তল্লাশি দল নন্দা দেবীতে জোর তল্লাশি শুরু করেছে। কিন্তু কোথায় তাঁরা হারিয়ে গেলেন তা বোঝা যাচ্ছেনা। তাঁদের সঙ্গে থাকা আরও ৪ পর্বতারোহীর সঙ্গেও কথা বলছেন কর্তৃপক্ষ। তাঁদের কাছ থেকে যদি কোনও ইঙ্গিত পাওয়া যায় যে কোথায় ওই ৮ জন হারিয়ে যেতে পারেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026