প্রতীকী ছবি
কদিন হল বিয়ে হয়েছিল তাঁর। ভেবেছিলেন স্বামীর সঙ্গে সুখে সংসার করবেন। বিয়েও হয়েছে একই গ্রামে। ফলে মা-বাবার কাছাকাছিও থাকা হবে। সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু সে সব স্বপ্ন ভেঙে চুরমার করে দিল গত বুধবারের রাত। সেদিন স্বামী আফজল আনসারি অনেক রাতেই বাড়ি ফেরে। সঙ্গে ছিল তার দুই বন্ধু আফজল মিঞা ও বাবলু সিং। ঘরে ফিরেই স্ত্রীকে ধর্ষণ করে আফজল। এরপর বন্ধুদের সেই একই কাজ করতে সুযোগ দেয়। অভিযোগ রাতভর দফায় দফায় স্বামী ও তার দুই বন্ধু ওই সদ্যবিবাহিতাকে ধর্ষণ করে। ভোরের দিকে কোনওক্রমে তাদের হাত ছাড়িয়ে পালাতে সক্ষম হন পালামৌ জেলার রাহাইয়া গ্রামের ওই সদ্য বিবাহিতা। ছুটে গিয়ে বাবা-মাকে সব খুলে বলেন তিনি। ওই তরুণীর বয়ানের ভিত্তিতে পুলিশে অভিযোগ দায়ের হয়। কিন্তু অভিযুক্তরা সকলেই পলাতক। ওই তরুণী জানিয়েছেন, ধর্ষণের সময় তাঁর ছবিও ক্যামেরাবন্দি করে স্বামীর বন্ধুরা। ভয় দেখায় কাউকে কিছু বললে সেই ছবি সকলকে দেখিয়ে দেবে। যদিও তাতে ওই তরুণীকে দমানো যায়নি।
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…