National

জিম থেকে ফেরার পথে গুলি, মৃত ২

জিম থেকে ফিরছিলেন ২ জনে। প্রতিদিনই জিমে গা ঘামানো অভ্যাস। তাই বুধবারও তার অন্যথা হয়নি। জিমে গা ঘামিয়ে রাতে বাড়ির দিকেই যখন ২ জনে ফিরছিলেন ঠিক তখনই তাঁদের লক্ষ্য করে চলে গুলি। গুলিতে রক্তাক্ত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তাঁরা। এদিকে গুলিতে ঝাঁঝরা করে সেখান থেকে পালায় দুষ্কৃতিরা।

২ ব্যক্তিকে এভাবে গুলি খেয়ে রাস্তায় পড়ে যেতে দেখে চারপাশ থেকে লোকজন ছুটে আসেন। হাজির হয় পুলিশ। দ্রুত ২ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। কিন্তু কেন এই ২ ব্যক্তিকে এভাবে গুলি করে পালাল দুষ্কৃতিরা? এ প্রশ্নের উত্তর এখনও পায়নি পুলিশ। তবে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির জ্যোতি নগর এলাকায়। তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান খুনের কারণ ব্যক্তিগত শত্রুতা হতে পারে। তবে ঠিক কী কারণ এখনও সে বিষয়ে তারা নিশ্চিত হতে পারেনি। কতজন দুষ্কৃতি এসে গুলি চালায় তাও এখনও পরিস্কার নয়। সবদিক খতিয়ে দেখছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026