National

মাথায় বন্দুক ঠেকিয়ে জোড়া ডাকাতি, লুঠ ১৭ লক্ষ টাকা

একই দিনে পরপর ২টি দুঃসাহসিক ডাকাতি ঘুম ওড়াল পুলিশের। ২টি ডাকাতি মিলে মোট লুঠের অঙ্ক প্রায় ১৭ লক্ষ টাকা। প্রথম ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের রাঁচিতে। দ্বিতীয় ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ধানবাদে। রাঁচিতে যে ডাকাতি হয় তা রীতিমত নাটকীয়। সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে এক ব্যবসায়ী যাচ্ছিলেন ব্যাঙ্কে। সেই সময় রাস্তায় দুষ্কৃতিদের হাতে পড়েন তিনি।

সুবোধ কুমার নামে ওই ব্যবসায়ী পেশায় এক পোলট্রি ফার্মের মালিক। সোমবার সাড়ে ১২ লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাঙ্কে তা জমা করতে। রাঁচির খেলগাঁও এলাকার লালগঞ্জ ব্রিজের কাছে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে দুষ্কৃতিরা। তারপর মাথায় বন্দুকের নল ঠেকিয়ে তাঁর কাছ থেকে জোর করে টাকা হাতিয়ে নেয়। টাকা হাতিয়ে সেখান থেকে চম্পট দেয় তারা। অবশ্য যাওয়ার আগে সুবোধ কুমারকে মারধরও করে। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ী।

দ্বিতীয় ডাকাতির ঘটনাটি ঘটে ঝাড়খণ্ডের ধানবাদে। এখানে একটি পেট্রোল পাম্পের কর্মচারিকে বন্দুক দেখিয়ে তাঁর কাছে থাকা ৫ লক্ষ ৩৬ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাতরা। ২টি ঘটনায় দুষ্কৃতির সংখ্যা ছিল একাধিক। পুলিশের অনুমান বেশ কিছুদিন রেকি করে তবে এই কাণ্ড ঘটানো হয়েছে। ডাকাতির তদন্তে নেমেছে ২ শহরের পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026