National

মন্দিরের সামনের গাছে ঝুলন্ত অবস্থায় মিলল প্রেমিক-প্রেমিকার দেহ

একই কারখানায় কাজ করত ২ জনে। মেয়েটির বয়স ১৫ বছর। নাম রবিনা। আর ছেলেটির বয়স ১৯ বছর। নাম রাম পাল। কারখানায় একসঙ্গে কাজ করতে করতে কখন যেন একে অপরকে মন দিয়ে ফেলেছিল ২ জনে। কিশোরী ও তরুণের সেই ভালবাসা গভীর প্রেমে পৌঁছয়। তারা বিয়ে করতে চায়।

কিন্তু রবিনা ও রাম পালের এই প্রেম মেনে নিতে পারেনি তাদের পরিবারের লোকজন। ২ পরিবারই জানিয়ে দেয় তারা এই সম্পর্ক মানছে না। এরপর আসে শনিবার রাত। গত শনিবার রাত ৮টা নাগাদ রবিনা ও রাম পাল, ২ জনেই নিজের নিজের বাড়ি থেকে বেরিয়ে বেপাত্তা হয়ে যায়।

তাদের তন্ন তন্ন করে খোঁজা শুরু করেন পরিবারের লোকজন। কিন্তু সারা রাতেও তাদের দেখা মেলেনি। প্রথমে অনেকেই ভেবে নিয়েছিল পরিবারের অমতের কথা মাথায় রেখে হয়তো তারা পরিকল্পনা করেই পালিয়ে গেছে এলাকা ছেড়ে। কিন্তু ভুল ভাঙে রবিবার সকালে। কাছের ভোলানাথ মন্দিরের সামনে একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় রবিনা ও রাম পালের দেহ।

এক কিশোরী ও এক তরুণকে এভাবে গাছ থেকে ঝুলতে দেখে আঁতকে ওঠেন স্থানীয়রা। খবর যায় পুলিশে। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পুলিশের প্রাথমিক অনুমান তাদের প্রেম ২ পরিবার মেনে নেবে না বুঝতে পেরেই আত্মহননের পথ বেছে নেয় ২ জনে। ঘটনাটি ঘটেছে আগ্রার কাচপুরা গ্রামে। গ্রামের অনেকেই রবিনা ও রাম পালের প্রেমের কথা জানতেন। তাঁরাই পুলিশকে তাদের সম্পর্কের কথা জানান। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

জল নিকাশি ব্যবস্থা ঠিক করতে গিয়ে পাওয়া গেল গুপ্তধন, মূর্তি সহ সোনা, রূপোর গয়না

জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…

March 31, 2026

মাংস সিদ্ধই হচ্ছেনা, কড়াইয়ে আধ রান্না মাংস নিয়ে থানায় হাজির এক ব্যক্তি

তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…

March 31, 2026

প্রেমিকের প্রশংসা, ঈর্ষায় বাড়ি ঢুকে সহপাঠী তরুণীর চুল কেটে দিল প্রেমিকা

প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…

March 31, 2026

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026