National

স্বামীর সঙ্গে ঝগড়া, ২ সন্তানের মুখে কাপড় গুঁজে হত্যা করল মা

তারা জানতেও পারল না কী তাদের অপরাধ। যে মাকে আঁকড়ে তাদের শৈশব, যে কোনও ঝড় ঝাপটা থেকে বুকে আগলে যে মা তাদের এতদিন বাঁচিয়ে এসেছে। সেই মা নিজে হাতে তাদের হত্যা করবে। তাও এমন নৃশংসভাবে! ৫ বছরের আয়ান ও আড়াই বছরের হর্ষবর্ধন, এই ২ সন্তানের মুখে প্রথমে কাপড় গুঁজে দেয় মা চিন্থালা সরোজা। দমবন্ধ করে তাদের হত্যা করার চেষ্টা করে সে। তাতেও সে নিশ্চিন্ত হতে পারেননি। পড়ে কাচের বোতল দিয়ে তাদের ক্ষতবিক্ষত করে হত্যা করে সরোজা। ২ ছেলেকে হত্যার পর নিজে হাজির হয় পুলিশ স্টেশনে। সেখানে হত্যার কথা জানিয়ে আত্মসমর্পণ করে।

ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার সিদ্দিপেট শহরের গণেশ নগর এলাকায়। এখানেই ৬ বছর হল বিয়ে হয়ে এসেছিল সরোজা। স্বামী চিত্তালা ভাস্করের সে দ্বিতীয়পক্ষ। প্রথম পক্ষের স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর সরোজাকে বিয়ে করেন ভাস্কর। কিন্তু বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীতে বনিবনা ছিল না। তাদের মধ্যে ঝগড়া ছিল প্রায় নিত্যদিনের ঘটনা। গত শনিবারও তাদের মধ্যে ঝগড়া হয়। তারপর বাড়ি থেকে বেরিয়ে যান ভাস্কর। বাড়িতে ২ ছেলেকে নিয়ে একাই ছিল সরোজা। তখনই সে ওই ঘটনা ঘটায়।

সরোজা জানিয়েছে, তার পরিকল্পনা অন্য ছিল। সে ঠিক করেছিল ২ সন্তানকে হত্যা করে নিজে আত্মহত্যা করবে। পরিকল্পনামত ২ সন্তানকে নৃশংসভাবে হত্যা করে সে। কিন্তু নিজেকে শেষ করে দেওয়ার মত মনের জোর জোগাড় করে উঠতে পারেনি। তারপরই সে পুলিশ স্টেশনে গিয়ে আত্মসমর্পণ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026