National

দাদুকে জেতাতে বৃহস্পতিবার জিতে শুক্রবারই পদত্যাগ করতে চাইলেন নাতি

একদিনও পুরো হয়নি জয় এসেছে ঝুলিতে। তাও আবার এই কঠিন লড়াইয়ে। জয়ও কম ভোটে নয়। ১ লক্ষ ৪১ হাজার ৩২৪ ভোটে বিজেপি প্রার্থীকে হারানো মুখের কথা নয়। মাত্র ২৯ বছর বয়সে এমন এক স্বপ্নের সাফল্য তারিয়ে উপভোগ করার কথা প্রোজ্জ্বল রেভান্না-র। কিন্তু তাঁর মন কাঁদছে দাদুর জন্য। দাদুও যে প্রার্থী হয়েছিলেন। কিন্তু তাঁকে হারতে হয়েছে বিজেপি প্রার্থীর কাছে। আর দাদুর সেই হার কিছুতেই মেনে নিতে পারছেন না নাতি প্রোজ্জ্বল। তাই বৃহস্পতিবার যে আসন তিনি জিতেছেন, সেই আসনে দাদুকে দাঁড় করিয়ে জেতাতে নিজে পদত্যাগ করতে চাইছেন।

দাদুর জন্য নাতির এই পদত্যাগ ইচ্ছা এখন কর্ণাটকের অন্যতম চর্চার বিষয়। প্রোজ্জ্বল রেভান্না হলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা জনতা দল সেকুলার-এর জন্মদাতা এইচডি দেবেগৌড়ার নাতি। কর্ণাটকে এবার জেডিএস ভাল ফল করতে পারেনি। মাত্র ১টি আসনই জিততে পেরেছে তারা। সেটি হাসান লোকসভা কেন্দ্র। এই হাসান লোকসভা কেন্দ্র থেকেই প্রার্থী ছিলেন প্রোজ্জ্বল। অন্যদিকে ৮৭ বছরের দেবেগৌড়া হেরেছেন টুমকুর আসন থেকে। দাদুর হার মেনে নিতে না পেরে নিজে সরে গিয়ে হাসান আসনটি থেকে জেডিএস-কে জেতাতে চাইছেন প্রোজ্জ্বল। প্রসঙ্গত কর্ণাটকের হাসান আসনটি কখনও জেডিএস-কে খালি হাতে ফেরায়নি।

প্রোজ্জ্বল এমন চাইলেও তাঁকে আদৌ সরিয়ে ওই আসনে সত্যিই দেবেগৌড়াকে দাঁড় করানো হবে কিনা তা নিয়ে ভাবনা চিন্তা শুরু করেছে জেডিএস নেতৃত্ব। দলই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে। ফলে চাইলেও এখনই তিনি সরে যেতে পারছেন না। তবে দেবেগৌড়ার বড় ছেলে এইচডি রেভান্নার ছেলে প্রোজ্জ্বল রেভান্নার এই ইচ্ছা প্রকাশ অনেককে মুগ্ধ করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026