National

বিজেপি-সিপিআই ব্যাপক সংঘর্ষ, পাথর বৃষ্টি

বিজেপি ও সিপিআই সমর্থকদের মধ্যে প্রবল সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র হয়ে উঠল এলাকা। দুপক্ষই একে অপরের দিকে ইট-পাথর বৃষ্টি শুরু করে। একে অপরের দিকে তেড়ে যায়। অবশেষে পুলিশ এসে অবস্থা নিয়ন্ত্রণ করে। তবে চাপা উত্তেজনা রয়ে গিয়েছে। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। বিজেপির বিজয় উৎসবকে কেন্দ্র করে অবস্থা ঘোরাল হয়ে ওঠে।

বৃহস্পতিবার গণনা যত এগিয়েছে ততই দেখা গেছে বিহারের বেগুসরাই কেন্দ্র থেকে ক্রমশ নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআই-য়ের কানহাইয়া কুমারকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছেন বিজেপি প্রার্থী গিরিরাজ সিং। ২ লক্ষের ওপর ভোটে যখন তিনি লিড করছেন তখন বিজেপি কর্মী সমর্থকরা পরিস্কার হয়ে যান এই কেন্দ্র থেকে তাঁদের প্রার্থীই জিতছেন। এই অবস্থায় তাঁরা রাজপথে বিজয় উৎসবে মেতে ওঠেন। বিজয় উৎসব সিপিআই দফতরের সামনে আসার পর সেখানে বাজি পোড়ানো শুরু করেন বিজেপি সমর্থকেরা। এই দেখে বেরিয়ে আসেন সিপিআই কর্মীরা। তাঁরা তাঁদের দফতরের সামনে বাজি পোড়াতে বাধা দেন। শুরু হয় ঝগড়া। তার থেকে হাতাহাতি। তারপর শুরু হয় দুপক্ষে পাথর বৃষ্টি। রাস্তা রণক্ষেত্রের চেহারা নেয়।

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা কানহাইয়া কুমারকে নিয়ে এই কেন্দ্রে অনেকটা প্রত্যাশার ঘর বেঁধেছিল সিপিআই। কিন্তু তা এদিন কার্যত ধূলিসাৎ করে দেন গিরিরাজ। নবীন প্রবীণের এই লড়াইয়ের দিকে চেয়েছিল গোটা দেশও। যেখানে শেষ হাসি হাসলেন প্রবীণ গিরিরাজই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

সিংহ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

কন্যা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

তুলা রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃশ্চিক রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

ধনু রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

ধনু রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মকর রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মকর রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026