National

বাবার ২৫ টুকরো করল ছেলে

বাবার সঙ্গে প্রবল ঝগড়ার পর রাগের মাথায় তাঁকে হত্যা করল ছেলে। ঘটনাটি ঘটেছে পূর্ব দিল্লির শাহদারা এলাকায়। হত্যার পর দেহ লোপাটের জন্য ফন্দি আঁটে ২২ বছরের অমন। প্রথমে বাবার দেহের ২৫টি টুকরো করে সে। তারপর তা ৪টি ব্যাগে পুরে ফেলে। এরপর ৩ বন্ধুকে ডেকে ওই ব্যাগ ফেলে আসার ব্যবস্থা করে। কিন্তু পুলিশি তৎপরতায় ওই ব্যাগ সমেত শাহদারা এলাকা থেকেই গ্রেফতার হয় অমন। এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় হতবাক পুলিশও।

সম্পত্তি সংক্রান্ত কারণে বাবা সন্দেশ আগরওয়ালের সঙ্গে ছেলে অমন কুমারের খটামটি লেগেই থাকত। বাবার কাছে দিনের পর দিন গঞ্জনা শুনতে হত তাকে। এতে তার মধ্যে ক্রমশ ক্ষোভ জমাট বাঁধছিল। শাহদারা এলাকার ফর্শ বাজারের বাসিন্দা সন্দেশ আগরওয়ালের সঙ্গে বুধবার সকালেও ছেলের ঝগড়া বাঁধে। সেই ঝগড়ার ফল যে এমন মারাত্মক হতে পারে তা বোধহয় বাবা সন্দেশ আগরওয়ালের ধারণার বাইরে ছিল।

পুলিশ অমন কুমারকে গ্রেফতার করতে পারলেও তার বাকি ৩ বন্ধু পালিয়েছে। তবে ৪টি ব্যাগ থেকে অমনের বাবার টুকরো টুকরো দেহাংশ উদ্ধার হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026