স্মার্টফোন, প্রতীকী ছবি
দেশের স্মার্ট ফোন ব্যবহারকারীদের সাবধান করল স্বরাষ্ট্রমন্ত্রক। অবিলম্বে ৪টি অ্যাপ তাঁদের ফোন থেকে আনইন্সটল করার আবেদনও জানিয়েছে তারা। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পাকিস্তান এজেন্সিগুলি এই ৪টি অ্যাপের মাধ্যমে স্মার্ট ফোনে ম্যালওয়্যার পাঠাচ্ছে। যা ফোন থেকে সব গুরুত্বপূর্ণ তথ্য চুরি করে নেবে। ৪টি অ্যাপ হল, এমপি জাঙ্কি (এটি একটি মিউজিক আ্যাপ), টকিং ফ্রগ (এটি একটি এন্টারটেইনমেন্ট অ্যাপ), বিডি জাঙ্কি (এটি একটি ভিডিও অ্যাপ) এবং টপ গান (এটি একটি গেম অ্যাপ)। মন্ত্রকের তরফে জানানো হয়েছে এই অ্যাপগুলি মোবাইলে থাকলে সেই মোবাইল দিয়ে মোবাইল ব্যাঙ্কিং বিপজ্জনক হতে পারে। কারণ মোবাইল ব্যাঙ্কিং করলেই সেইসব গোপন তথ্য পাক এজেন্সিগুলির হাতে পৌঁছে যাবে এই অ্যাপগুলির সাহায্যে। যা দিয়ে তারা ভারতে বড়সড় সাইবার হানা তৈরি করতে পারে। যত দ্রুত সম্ভব অ্যাপগুলি মোবাইলে থাকলে তা আনইন্সটল করার অনুরোধ জানিয়েছে মন্ত্রক।
বিলাসবহুল হোটেলের ঘরে সুখনিদ্রায় মগ্ন দম্পতির ঘুম ভেঙে যায় এক আশ্চর্য শব্দে। ঘুম থেকে উঠে…
জল নিকাশি ব্যবস্থা যাতে ঠিক থাকে তার ব্যবস্থাই করা হচ্ছিল। আর তা করতে গিয়ে পাওয়া…
তিনি অনেক চেষ্টা করেছেন। বার ২০ চেষ্টা করেও মাংস সিদ্ধ হচ্ছেনা। তাই কড়াই ভর্তি আধ…
প্রেম যে অন্ধ হয় তা তো সকলের জানা। সেখানে প্রেমিকের মুখে অন্য মেয়ের প্রশংসা। এটা…
কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…
স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…