National

হাসপাতালে বন্ধুকে দেখতে গেলেন ৭ জন, বাড়ি ফিরলেন না ৬

বন্ধু হাসপাতালে ভর্তি। তাঁকে দেখতে তাই অন্য বন্ধুরা রওনা দেন হাসপাতালের উদ্দেশে। গত বৃহস্পতিবার সন্ধেয় তাঁরা হাসপাতালে বন্ধুর সঙ্গে দেখাও করেন। তাঁর স্বাস্থ্যের খোঁজখবর করে তারপর সেখান থেকে রাতে ফিরছিলেন বাড়ি। কিন্তু অসুস্থ বন্ধুকে দেখে তাঁদের ৭ জনের মধ্যে ৬ জনের আর বাড়ি ফেরা হল না। ১ জন মাত্র প্রাণে বেঁচে গেছেন। তবে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

কী হয়েছিল রাতে? এঁরা ৭ জন একসঙ্গে একটি গাড়িতে ফিরছিলেন। সে সময় রাস্তায় দাঁড়িয়েছিল একটি লরি। সেই লরিটিতে সোজা গিয়ে ধাক্কা মারে তাঁদের গাড়িটি। লরির পিছনে গিয়ে ধাক্কা মারার পর গাড়িটি দুমড়ে যায়। প্রবল গতি থাকায় চালক গাড়িটিকে নিয়ন্ত্রণ করে উঠতে পারেননি বলেই মনে করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়ার বায়রোনা গ্রামের কাছে।

ঘটনার পর রাতেই স্থানীয় বাসিন্দারা ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে পুলিশ এসে উদ্ধার শুরু করলেও দেহগুলি গাড়ি থেকে বার করতে বেশ বেগ পেতে হয়। ৬ জনকে মৃত অবস্থায় পাওয়া যায়। ১ জনের দেহে তখনও প্রাণ ছিল। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026