National

বাড়ির সামনে জল ফেলার প্রতিবাদ করায় মহিলাকে কুপিয়ে খুন

তাঁর বাড়ির সামনে জল ফেলেছে তাঁর এক প্রতিবেশি। বৃহস্পতিবার বলেই নয়, এর আগেও এই কাজ করেছে সে। এভাবে তাঁর বাড়ির সামনে জল ঢেলে দিয়ে যাবে কেন? বৃহস্পতিবার এই কাণ্ডে রুখে দাঁড়ান রেখা নামে ওই বাড়ির গিন্নি। তিনি সরাসরি প্রতিবেশি গোপালের কাছে পৌঁছে প্রতিবাদ জানান। অভিযোগ তখনই ঝগড় চলাকালীন তাঁকে ধারাল অস্ত্রের কোপ মারে গোপাল।

রক্তাক্ত অবস্থায় রেখাকে তখনই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরই গোপালকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে রেখা নামে ওই মহিলাকে একাধিকবার কোপায় গোপাল।

ঘটনাটি ঘটেছে দিল্লির মহিপালপুর এলাকায়। গত বৃহস্পতিবার সন্ধে ৭টা ৫০ মিনিট নাগাদ গোপাল প্রতিবেশি মহিলাকে কোপায়। তারপরই তাঁকে দিল্লি এইমসে নিয়ে যাওয়া হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026