National

দলীয় পতাকা দিয়ে জুতো মোছাকে কেন্দ্র করে সংঘর্ষ

ভোট গ্রহণ তখন চালু হয়ে গেছে। ভোটাররা ভোট দিতে হাজির হচ্ছেন বুথে। ঠিক তখনই একটি গাছের তলায় এক ব্যক্তিকে দাঁড়িয়ে থাকতে দেখেন এক বিজেপি কর্মী। ওই গাছের তলায় পড়েছিল বিজেপির একটি পতাকা। সেই দলীয় পতাকা দিয়ে ওই ব্যক্তিকে জুতো মুছতে দেখে অগ্নিশর্মা হয়ে ওঠেন বিজেপি কর্মী। তেড়ে আসেন তাঁর দিকে। গালিগালাজও করতে থাকেন। এই অবস্থায় ওই বিজেপি কর্মীর সঙ্গে যোগ দেন অন্য বিজেপি কর্মীরাও। সকলেই ওই ব্যক্তিকে মারতে এগিয়ে আসেন।

দলীয় পতাকার অবমাননা হওয়ায় বিজেপি কর্মীরা যখন মারমুখীভাবে এগিয়ে আসছেন ঠিক তখনই ওই ব্যক্তির পাশে দাঁড়াতে হাজির হয়ে যান অন্য একদল যুবক। শুরু হয় ২ পক্ষে প্রবল সংঘর্ষ। পুলিশ ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে হাজির হয়। তারপর প্রবল লাঠিচার্জ করে ২ পক্ষকে ছত্রভঙ্গ করেন পুলিশকর্মীরা।

রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুর লোকসভা কেন্দ্রের শাহগঞ্জে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও সংঘর্ষের জেরে ভোটগ্রহণ কোনওভাবে ব্যাহত হয়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

মিথুন রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026