পুতুল, প্রতীকী ছবি
শুক্রবার সন্ধ্যা। বাড়ির সামনেই খেলা করছিল ৬ বছরের ছোট্ট ছেলেটা। দীর্ঘসময় কেটে গেলেও সে বাড়ি না ঢোকায় সন্দেহ তার মায়ের। এতক্ষণ তো বাইরে খেলার কথা নয়! কী হয়েছে তা জানতে বাড়ির বাইরে আসেন মা। আর এসে যা দেখেন তাতে তাঁর প্রাণটাই প্রায় হৃদয় থেকে বেরিয়ে আসে। দেখেন রাস্তার ওপর পড়ে আছে তাঁর ছেলে। আর তাকে ঘিরে একদল কুকুর আঁচড়ে কামড়ে শেষ করছে।
সন্তানের এমন অবস্থা দেখে মা ঝাঁপিয়ে পড়েন। কুকুরদের হঠাতে গিয়ে তিনিও কিছুটা আহত হন। তবে কুকুরগুলো সেখান থেকে সরে যায়। দ্রুত ওই রক্তাক্ত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। হাসপাতালে পরীক্ষার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ভোপালের সঙ্গম কলোনিতে। ঘটনার জেরে গোটা এলাকা জুড়েই শোকের ছায়া নেমে এসেছে। সকলেই এই ঘটনায় শোকস্তব্ধ। এভাবে পথ কুকুরদের হাতে পাড়ার এক ছোট্ট শিশুর মৃত্যুতে ক্ষুব্ধও তাঁরা। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানিয়েছে তারা এই ঘটনায় কড়া ব্যবস্থা গ্রহণ করবে।
আইনত কোনও পশু হত্যা অপরাধ। মৃত শিশুর মা জানিয়েছেন এটা ঠিক যে পশুহত্যা করা যায়না। কিন্তু সকলকে মনে রাখতে হবে মানুষের প্রাণ যে কোনও পশুর চেয়ে অনেক বেশি দামি। এখন এই ঘটনায় পুলিশ কী ব্যবস্থা নেয় সেদিকেই চেয়ে কলোনির সকলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…