National

মাইনে চাওয়ায় তরুণীকে পিটিয়ে মারল মালিক ও তার ছেলে

কিছুদিন আগে একটি জায়গার কাজ ছেড়ে অন্যত্র কাজে যোগ দিয়েছিলেন ২২ বছরের এক তরুণী। গত শুক্রবার সন্ধেয় গিয়েছিলেন তাঁর পুরনো কাজের জায়গায় প্রাপ্ত মাইনে নিতে। যতদিন পর্যন্ত সেখানে কাজ করেছেন ততদিনের মাইনে চেয়েছিলেন তিনি। সেসময়ে ওই রেফ্রিজারেটর সারানোর সংস্থায় বসে ছিল মালিকের ছেলে রোহিত সাক্সেনা। তরুণী রোহিতের কাছেই মাইনে চান।

অভিযোগ মাইনে চাওয়ায় ওই তরুণীকে আচমকাই মারতে শুরু করে রোহিত। মার চলতেই থাকে। কিছুক্ষণের মধ্যে রোহিতের বাবা এমকে সাক্সেনাও হাজির হয় সেখানে। ছেলের সঙ্গে তাল মিলিয়ে সেও ওই তরুণীকে মারধর শুরু করে। বাবা ও ছেলের মারে ক্রমশ অচেতন হয়ে পড়তে থাকেন ওই তরুণী। কিন্তু তাতেও ছাড় পাননি। তরুণীর মুখে এরপর গরম জল ঢেলে দেয় বাবা ও ছেলে।

এই ঘটনাটি চলে প্রায় ৪৫ মিনিট ধরে। বিষয়টি দেখে আর চুপ থাকতে পারেননি ওই সংস্থায় কর্মরত আর এক ব্যক্তি। তিনিই পুলিশকে খবরটা দিয়ে দেন। পুলিশ দ্রুত সেখানে হাজির হয়ে ওই তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। ওই তরুণীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

ঘটনাটি ঘটেছে গাজিয়াবাদের আম্বেদকর রোডের ওপর সুচিত্রা কমপ্লেক্সে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। নিজের প্রাপ্য মাইনে চাইতে এসে তরুণীর এমন ভয়ংকর পরিণতিতে চাপা ক্ষোভ জমেছে স্থানীয় মানুষের মধ্যে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

মিথুন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026