ফাইল : বারামুলার এই জায়গাটিতেই গুলি করে হত্যা করা হয় মজিদ ভাটকে, ছবি - আইএএনএস
ওষুধের দোকান চালাতেন দুজনে। সারাদিন ওই দোকানেই কেটে যেত তাঁদের। সাধারণ ২ ওষুধের দোকানদারকে বুধবার গুলি করে পালাল জঙ্গিরা। মুজফ্ফর আহমেদ ও ইরফান আহমেদ নামে দুজনকে রক্তাক্ত অবস্থায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। কিন্তু কেন তাঁদের গুলি? তা এখনও পুলিশের কাছে পরিস্কার নয়। তবে ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী।
বুধবার সকালে ঘটনাটি ঘটেছে জম্মু কাশ্মীরের সোপিয়ান জেলার জাইনাপোরা এলাকায়। ঘটনার পরই গোটা এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। তারপরই এলাকায় তন্নতন্ন করে তল্লাশি শুরু করেন জওয়ানরা। গোটা এলাকা তল্লাশি করে জঙ্গিদের নাগাল পেতে সবরকম উদ্যোগ নেন তাঁরা।
এই ঘটনার পর এলাকায় যৌথ বাহিনীর তৎপরতা বেড়েছে। এলাকা ঘিরে রাখা হয়েছে। যাতে জঙ্গিরা কোথাও লুকিয়ে থাকলেও এলাকার বাইরে বার হতে না পারে। তবে এই ঘটনার পর কোনও সন্ত্রাসবাদী সংগঠন ঘটনায় দায় স্বীকার করেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…
তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…
পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…
একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…