National

প্রকাশ্যে যুবতীকে গুলি করে হত্যা, লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ

২৩ বছরের এক যুবতীকে তাঁর আবাসনের সামনেই গুলি করে হত্যা করল একদল দুষ্কৃতি। গাড়ি করে এসে খুব কাছ থেকে তাঁকে গুলি করে পালায় তারা। গুলিবিদ্ধ হওয়ার পর প্রায় ৫০০ মিটার পর্যন্ত ছোটেন ওই যুবতী। তারপর লুটিয়ে পড়েন রাস্তায়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। এই ঘটনায় ওই যুবতী যাঁর সঙ্গে লিভ-ইন করতেন সেই ৫০ বছর বয়সী লিভ-ইন পার্টনারকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু শহরের সহস্রধারা রোডে। এই রাস্তার ওপরই একটি আবাসনে থাকতেন রেহানা নামে ওই ২৩ বছরের যুবতী। উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের মেয়ে রেহানা এখানে আসেন মাত্র ১৫ দিন আগে। একটি বুটিকে কাজ করতেন তিনি। সেই বুটিক বন্ধ হওয়ার পর যখন গত মঙ্গলবার তিনি বাড়ি ফিরছিলেন তখন তাঁর আবাসনের সামনেই তাঁকে গাড়ি করে করে গুলি পালায় দুষ্কৃতিরা। ১৫ দিন আগে রেহানাকে মুজফ্ফরনগর থেকে বেঙ্গালুরু নিয়ে আসেন তাঁর লিভ-ইন পার্টনার পেশায় ব্যবসায়ী রাকেশ কুমার গুপ্তা। রাকেশের সঙ্গেই লিভ-ইন করতেন ওই যুবতী।

পুলিশ এই ঘটনায় রাকেশ কুমার গুপ্তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এই হত্যার ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশের প্রাথমিক অনুমান এই হত্যার পিছনে পারিবারিক কোনও চাপানউতোর জড়িয়ে থাকতে পারে। তবে সবই তদন্ত সাপেক্ষ। পুলিশ তদন্ত শুরু করেছে। হত্যাকারীদের খোঁজ শুরু হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026

বৃষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026