National

গাড়ি থেকে নেমে ৫ হাজার টাকা লুঠ করে পালাল বাঁদর

একটা সাদা গাড়ি এসে দাঁড়াল টোল প্লাজায়। অবাক হওয়ার মত বিষয় নয়। কারণ দিনে কয়েক হাজার গাড়ি এসে দাঁড়াচ্ছে। টোল ট্যাক্স দিচ্ছে। তারপর বেরিয়ে যাচ্ছে। কিন্তু এই সাদা গাড়ির ক্ষেত্রে ঘটল অন্য ঘটনা। গাড়িটি দাঁড়াতেই গাড়ির জানালা গলে বেরিয়ে এল একটি বাঁদর। তারপর সময় নষ্ট না করে সে লাফ মারল টোল বুথের মধ্যে। টোল বুথের মধ্যে রাখা ক্যাশ বাক্স থেকে খামচা দিয়ে তুলে নিল এক বান্ডিল টাকা। তারপর সেই টাকা নিয়ে দে ছুট! পুরো ঘটনাটাই ধরা পড়েছে টোল প্লাজার সিসিটিভি ক্যামেরায়।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুর রুরাল জেলার বড় টোল প্লাজায়। বাঁদরের এই টাকা লুঠের খবর ছড়িয়ে পড়তেই হৈচৈ পড়ে যায়। পুলিশ তদন্তে নেমেছে। পুলিশ জানাচ্ছে এটাই প্রথম নয়, আর আগেও শেষ ৬ মাসের মধ্যে ২ বার এমন কাণ্ড ঘটেছে। একই কায়দায় লুঠ হয়েছে। গাড়ি এসে দাঁড়িয়েছে। তা থেকে নেমেছে বাঁদর। তারপর ক্যাশ বাক্স থেকে খামচা দিয়ে টাকা তুলে হাওয়া!

যে গাড়িটি থেকে বাঁদরটি বেরিয়ে এসে টাকা নিয়ে পালায় সেই গাড়িটির নম্বর সিসিটিভিতে ধরা পড়েছে। গাড়িটিকে খুঁজছে পুলিশ। ওই নম্বরের গাড়িকে কালো তালিকাভুক্তও করেছে তারা। অন্যদিকে এই ঘটনা নিয়ে বন্যজীবন বিশেষজ্ঞদের মত হল ওই বাঁদরটি নিজে কিছুই করছে না। এভাবে টাকা হাতানো তাকে শেখানো হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026