National

দুর্গম গভীর গিরিখাতে গড়িয়ে গেল যাত্রীবোঝাই জিপ, মৃত ৫

পাহাড়ি রাস্তা। একপাশে গভীর গিরিখাত। ঘন জঙ্গলে ঘেরা গিরিখাতের নিচ পর্যন্ত দেখা যায়না। কেবল ঘন বনাঞ্চল আর কালো গহ্বরের মত দেখা যায় নিচে তাকালে। সেই পাহাড়ি রাস্তা ধরেই নিত্য গাড়ির যাতায়াত। তবে খুব বেশি নয়। এ রাস্তায় গাড়ি চলাচল একটু কম। ফলে যেটুকু গাড়ি যাতায়াত করে তাতে ব্যাপক ভিড় হয়। সেই রাস্তা ধরেই মহিন্দ্রা জিপে চালক সহ ১০ যাত্রী যাচ্ছিলেন গন্তব্যে।

এমন ঝুঁকিবহুল পাহাড়ি রাস্তায় গাড়ি চালাতে হয় অতি সন্তর্পণে। আর সেখানেই হয়ত কিছুটা ফাঁকি দিয়েছিলেন জিপের চালক। পুলিশের অনুমান চালকের বেপরোয়া গাড়ি চালানোর জেরেই পাহাড়ের রাস্তা থেকে পিছলে গাড়িটি রাস্তার ধার ঘেঁষে গভীর গিরিখাতে গড়াতে শুরু করে। যার ফল হয় মারাত্মক। ২৫০ মিটার নিচু গভীর খাদের দুর্গম জঙ্গলে গিয়ে আছড়ে পড়ে জিপটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। আহত হন ৫ জন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশের মান্ডি জেলার পাধার এলাকায়। স্থানীয়দের দাবি, গাড়িটি যেখানে গড়িয়ে পড়ে সেখানে পৌঁছনই দায়। দুর্গম এলাকা। স্থানীয়রাই কোনওক্রমে সেখানে পৌঁছন। তাঁরাই প্রথমে উদ্ধারকাজ শুরু করেন। পরে স্থানীয় প্রশাসনের তরফেও শুরু হয় উদ্ধারকাজ। তবে উদ্ধারকাজ করতে হিমসিম খেতে হয় সকলকে। এতটা দুর্গম এলাকায় সকলকে উদ্ধার করাটাই ছিল একটা চ্যালেঞ্জ।

যাঁরা মারা গেছেন বা যাঁরা আহত হয়েছেন তাঁরা সকলেই মান্ডি জেলার রূপা গ্রামের বাসিন্দা। মৃত ৫ জনের মধ্যে ৩ জন মহিলা। কীভাবে দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু হয়েছে। মান্ডির যে পাধার নামক জায়গায় দুর্ঘটনাটি ঘটে সেখানে মানুষজনের বসবাসও খুব কম।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ক্লাসের মধ্যেই ছাত্রীকে প্রেম নিবেদন করলেন অধ্যাপক, ছাত্রী করলেন জুতোপেটা

ক্লাসে পড়াতে এসে ছাত্রীর প্রেমে পড়েছেন এমন অধ্যাপকের সংখ্যা নেহাত কম নয়। কিন্তু এবার যা…

April 1, 2026

আজ পর্যন্ত নিলামে এত দামে কোনও ওয়াইনের বোতল বিক্রি হয়নি

ওয়াইনের বোতল বিক্রি হল নিলামে। আগেও হয়েছে, কিন্তু এবার যে দামে এই পুরনো ওয়াইনের বোতলটি…

April 1, 2026

মিউজিয়ামে ঢুকে মাত্র ৩ মিনিটে মাছ নিয়ে পালাল চোরেরা

এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে একটি মিউজিয়ামে। যেখান থেকে ৩টি দুর্মূল্য সম্পদ চুরি হয়ে গেছে।…

April 1, 2026

মেষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

বৃষ রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026

মিথুন রাশির বৃহস্পতিবার হনুমান জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ২ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

April 1, 2026