National

ফের বিষমদ কাণ্ড, মৃত ৪

চতুর্থ দফার নির্বাচন শেষ হওয়ার পর গত সোমবার রাতে নির্বাচনোত্তর খাওয়া দাওয়ার বন্দোবস্ত হয়। নির্বাচন শেষের হৈচৈ এ মেতে ওঠেন গ্রামবাসীরা। রান্নাবান্না তো চলছিলই। সেইসময় বেশ কয়েকজন গ্রামবাসী মদ্যপান করেন বলে দাবি। সেই মদ্যপানের কিছুক্ষণ পরই তাঁদের বমি শুরু হয়। অবস্থা বেগতিক বুঝে সকলকেই হাসপাতালে ভর্তি করেন গ্রামবাসীরা। হাসপাতালেই ৪ জনের মৃত্যু হয়। ১৫ জন এখনও হাসপাতালে ভর্তি। তাঁদের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনাটি ঘটেছে ওড়িশার ভদ্রক জেলার দৌলতপুর গ্রামে। ওড়িশার ভদ্রকে চতুর্থ দফায় সোমবার লোকসভা নির্বাচন যেমন ছিল তেমনই ছিল বিধানসভা নির্বাচনও। সেই ভোটগ্রহণ পর্ব মেটার পর সন্ধেয় দৌলতপুর গ্রামে আনন্দে মেতে ওঠেন গ্রামবাসীরা।

জেলা প্রশাসন অবশ্য এখনই মদ্যপানে মৃত্যুকে বিষমদ পানেই মৃত্যু বলতে নারাজ। তারা তদন্তের নির্দেশ দিয়েছে। সেই তদন্তের পরই জানা যাবে সঠিক কারণ বলে মনে করছে প্রশাসন। এদিকে বিষমদে মৃত্যুকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে তিহিডি-চাঁদবালি রোড অবরোধ করেন গ্রামবাসীরা। মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণের দাবি করেন তাঁরা।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মাঝরাস্তা থেকে উধাও ৪ লক্ষ কিটক্যাট, তন্নতন্ন করে ১২ টন কিটক্যাট খুঁজছেন তদন্তকারীরা

কিটক্যাট অনেকেরই পছন্দের। সেই কিটক্যাট মাঝরাস্তা থেকে উধাও হয়ে গেল। ১টা ২টো নয়, ৪ লক্ষের…

March 31, 2026

বিবাহবিচ্ছেদের আনন্দে দণ্ডি কেটে ৯ কিলোমিটার পথ পার করলেন যুবক

স্থানীয় ভাষায় বলা হয় দণ্ডবৎ যাত্রা। সহজ করে বললে দণ্ডি কাটা। বিবাহবিচ্ছেদের আনন্দ উদযাপন করতে…

March 31, 2026

মেষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

বৃষ রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

মিথুন রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026

কর্কট রাশির বুধবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ১ এপ্রিল, ২০২৬

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 31, 2026