National

ফাটল ১৫টি গ্যাস সিলিন্ডার, পুড়ে ছাই ৪০টি ঝুপড়ি

দিল্লিতে এখন প্রবল গরম। আর সেই গরমের তাপকে আরও বাড়িয়ে দিল শহরের পূর্ব প্রান্তের ললিতা পার্ক এলাকার একটি বিধ্বংসী আগুন। শনিবার বেলা ১১টা নাগাদ দমকল ফোন পায় যে ওই এলাকায় আগুন লেগেছে। দ্রুত সেখানে হাজির হয় দমকলের ১৩টি ইঞ্জিন। আগুন তখন গ্রাস করেছে একটি গোটা বস্তিকে। দাউদাউ করে জ্বলছে ৪০টি ঝুপড়ি ঘর। আতঙ্ক আরও বাড়িয়ে এরপর শুরু হয় একের পর এক গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। যা আগুনের লেলিহান শিখাকে আরও ভয়ংকর করে তোলে।

১ ঘণ্টার ওপর ১৩টি দমকলের ইঞ্জিন নিরন্তর চেষ্টা চালিয়ে আগুনকে ঘিরে ফেলতে সমর্থ হয়। তারপর শুরু হয় আগুন নিভিয়ে ঠান্ডা করার কাজ। যদিও ততক্ষণে শেষ হয়ে গেছে বহু মানুষের সাধের সংসার। কোনও হতাহতের খবর না থাকলেও ওই ৪০টি ঝুপড়ির বাসিন্দা কার্যত সর্বস্ব হারিয়ে এখন খোলা আকাশের নিচে। প্রাণটুকু কোনও রকমে বাঁচাতে পেরেছেন তাঁরা। আগুন লাগার পর থেকে তাই চারিদিকে আকাশে বাতাসে ছিল শুধুই হাহাকারের আর্ত চিৎকার। সব শেষ হতে দেখার ভয়ংকর যন্ত্রণা।

কীভাবে আগুন লাগল? দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে। তবে সঠিক কারণ এখনও অজানা। তদন্তের পরই তা পরিস্কার হবে। এদিকে দিল্লিতে ভোটের মুখে এভাবে এতগুলো ঝুপড়ি পুড়ে ছাই হয়ে যাওয়া। এখানকার বাসিন্দাদের গৃহহীন হওয়ার পর এখন সরকারিভাবে কী করা হয় সেদিকে চেয়ে অনেকেই।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

মীন রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…

March 30, 2026

রান্নার গ্যাস নিয়ে ফের ভাল খবর, আসছে আরও ২টি জাহাজ

এলপিজি নিয়ে ভারতের দিকে আসছে জাহাজ। এটা জানতে পারলেও সাধারণ মানুষের মধ্যে রান্নার গ্যাস নিয়ে…

March 30, 2026

প্রয়াত রাহুল বন্দ্যোপাধ্যায়, বাংলা বিনোদন জগতে শোকের ছায়া

তালসারিতে সমুদ্রে স্নান করতে নেমে দুর্ঘটনায় প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়, শোকস্তব্ধ বাংলা বিনোদন জগত।

March 29, 2026

অ্যাকাউন্টে ঢুকল ১০ কোটি টাকা, সকলকে আপ্লুত করল মহিলার পদক্ষেপ

তাঁর অ্যাকাউন্টে ১০ কোটি টাকা ঢুকেছে। টাকা তুলতে গিয়ে এটা দেখার পর মহিলা যা করলেন…

March 29, 2026

মেষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026

বৃষ রাশির সোমবার দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩০ মার্চ, ২০২৬

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 29, 2026