National

মোবাইলে চোখ, গাড়ির চাকায় ছোট্ট গুলামকে পিষে দিল কাকা

এসইউভি গাড়িটা বাড়ির সামনে এসে দাঁড়াতে সামনের সিট থেকে একাই নেমে গিয়েছিল ৩ বছরের গুলাম। ভাইপোকে বাড়ি ছেড়ে কাকা আস মহম্মদ ঠিক করেছিল কাজে চলে যাবে। তাই ভাইপো নেমে যাওয়ার পরই গাড়ি নিয়ে বেরিয়ে যাবে। তাই স্টিয়ারিং ধরে বসেছিল ভাইপো বেরিয়ে যাওয়ার অপেক্ষায়। এদিকে গুলাম একাই নেমে গাড়ির সামনে দিয়ে বাড়ির দরজার দিকে এগোনোর চেষ্টা করে। আর ঠিক তখনই বেজে ওঠে মহম্মদের মোবাইল ফোন।

মোবাইল ফোনের স্ক্রিনের দিকে চেয়ে সেদিকেই নজর রেখে গাড়ি চালিয়ে দেয় মহম্মদ। সামনে কে আছে, কি আছে কিছু না দেখেই গাড়ি চালাতে শুরু করে তিনি। এদিকে তখনও গুলাম গাড়ির সামনে থেকে সরেনি। ফলে গাড়ির চাকায় জড়িয়ে যায় ছোট্ট গুলাম।

ভাইপো যে তারই গাড়ির চাকায় জড়িয়ে রাস্তায় ঘষটাচ্ছে তাও জানত না কাকা। সে নিজের মত গাড়ি চালিয়ে এগোচ্ছিল। পরে এক মহিলার চিৎকারে তার হুঁশ ফেরে। মোবাইল থেকে চোখ সরিয়ে বুঝতে পারে কি কাণ্ড সে করেছে। তখনই গাড়ি থামায় মহম্মদ। ততক্ষণে ২০ মিটার পর্যন্ত গাড়ির চাকা টেনে নিয়ে গেছে গুলামকে। আশঙ্কাজনক অবস্থায় গুলামকে নিয়ে হাসপাতালে ছোটে কাকা। পুরো ঘটনা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার। দিল্লির ভরত নগর এলাকায়। দিল্লির এইমসে ২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে ছোট্ট গুলাম। বুধবার মৃত্যুর কোলে ঢোলে পড়ে সে। কাকার অসতর্কতার মূল্য প্রাণ দিয়ে চোকাতে হল তাকে। কাকা মহম্মদকে গ্রেফতার করেছে পুলিশ। গোটা ঘটনার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করেছে তারা। তবে সিসিটিভি দেখার পর পুলিশের প্রাথমিক অনুমান মোবাইলে চোখ রেখে গাড়ি চালানোর জেরেই ঘটে ঘটনাটি। গুলাম যে চাকার তলায় চলে যাচ্ছে। সে যে গাড়ির সামনেই রয়ে গিয়েছিল তা বুঝতে পারেনি কাকা। তদন্ত চলছে।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026