National

মাইনে চাওয়ায় জীবন্ত পুড়িয়ে হত্যা করল মালিকের ছেলে

পাথর ভাঙার কারখানা। সেই কারখানায় শ্রমিক ছিলেন পুনুলাল, ওরফে পুনু। পুলিশ জানিয়েছে, গত রবিবার তিনি কারখানার মালিক বোধা মাহাতর থেকে পারিশ্রমিক দাবি করেন। তখন পুনু ও বোধার মধ্যে বচসা বাঁধে। প্রবল আকার নেয় সেই বচসা। এরপর গত মঙ্গলবার পুনুকে কারখানা মালিকের ছেলে রবীন্দ্র মাহাত তুলে নিয়ে যায় বলে অভিযোগ।

মৃত্যুকালীন জবানবন্দিতে পুনু পুলিশকে জানান যে, রবীন্দ্র তার ৩ সাগরেদকে নিয়ে তাঁকে দড়ি দিয়ে বেঁধে তুলে নিয়ে যায়। এরপর পুনুর সারা দেহে কেরোসিন ছিটিয়ে তারা আগুন ধরিয়ে দেয় বলে পুনু মারা যাওয়ার আগে পুলিশকে জানান। জ্বলন্ত পুনুকে এরপর রবীন্দ্র ও তার সাগরেদরা একটি ঝোপের মধ্যে ফেলে দিয়ে পালিয়ে যায়। ওই ঝোপের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকজন স্থানীয় মানুষ আশঙ্কাজনক অবস্থায় পুনুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানেই পুলিশকে মৃত্যুকালীন জবানবন্দি দেওয়ার পর মারা যান পুনু।

ঘটনার পর পুলিশ দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করছে। পাথর ভাঙার কারখানার মালিক বোধা মাহাত ও তার ছেলে রবীন্দ্র মাহাত পলাতক। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। গত বুধবার ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলার ইচাক থানা এলাকায়।

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

একাই একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন ২০ বছরের তরুণ

একটি নদীর জীবন ফিরিয়ে দিলেন এক ২০ বছরের তরুণ। যার হাত ধরে তিনি এখন দেশজুড়ে…

March 31, 2026

বয়স কেবলই সংখ্যা, আজও প্রতিদিন নিয়ম করে চা বেচে চলেছেন ১০৩ বছরের বৃদ্ধা

যে বয়স পর্যন্ত বাঁচলে মানুষ বাড়িতেও অতি যত্নে দিন কাটান, সেখানে ১০৩ বছরের এক বৃদ্ধা…

March 30, 2026

গোলাপি শহরে গোলাপি হাতির পিঠে স্বল্পবসনা গোলাপি নারী, সমালোচনার মুখে ফটোগ্রাফার

তিনি পুরো বিষয়টা পরিস্কার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়ায়। তিনি একজন ফটোগ্রাফার। দেশের গোলাপি শহরে যাঁর…

March 30, 2026

আকাশে দেখা যেতে চলেছে গোলাপি চাঁদ, কবে কখন দেখা যাবে এই মহাজাগতিক দৃশ্য

পিঙ্ক মুন। মানে গোলাপি চাঁদ। এই গোলাপি চাঁদ দেখা দেবে আকাশে। দেখা যাবে এক মহাজাগতিক…

March 30, 2026

বাসের গায়ে দাউদের নামে স্লোগান, রাস্তায় যাত্রীদের নামিয়ে বাস তুলে নিয়ে গেল পুলিশ

একটি বেসরকারি বাসের গায়ে দাউদের নামে একাধিক স্লোগান লেখা। এটা জানার পরই যাত্রীদের নামিয়ে বাসটিকে…

March 30, 2026

মেষ রাশির মঙ্গলবার মহাবীর জয়ন্তীর দিনটা কেমন কাটবে ও শুভ সময়, ৩১ মার্চ, ২০২৬

মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…

March 30, 2026