National

মহিলাকে প্ল্যাটফর্মের ওপর দিয়ে হেঁচড়ে টেনে নিয়ে গেল মেট্রো

মেয়েকে সঙ্গে করে মেট্রোয় সফর করার পর স্টেশন আসতে মেয়েকে নিয়ে নামছিলেন এক গৃহবধূ। গীতা নামে ওই মহিলা নেমে গেলেও প্রত্যক্ষদর্শীদের দাবি তাঁর শাড়ির আঁচলটা বন্ধ হওয়া দরজায় আটকে যায়। মানে গীতাদেবী স্টেশনে পা রাখার পরই মেট্রোর দরজা বন্ধ হয়। আর পিছনে ঝুলতে থাকা শাড়ির আঁচলটা কোনওভাবে মেট্রোর দরজা বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দরজায় আটকে যায়।

মেট্রো দরজা বন্ধ করে চলতে শুরু করে। তখনই পড়ে হেঁচকা টান। প্ল্যাটফর্মেই পড়ে যান গীতাদেবী। হেঁচড়াতে হেঁচড়াতে প্ল্যাটফর্মের ওপর দিয়ে তাঁকে টেনে নিয়ে যায় ট্রেন। এই দৃশ্য দেখা মাত্রই এমার্জেন্সি বাটন চেপে ট্রেনকে দাঁড় করান অন্য যাত্রীরা।

দ্রুত ওই মহিলাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তাঁর মাথায় গুরুতর আঘাত লেগেছে। দেহের কয়েক জায়গাতেও ছড়ে গিয়েছে। আঘাত লেগেছে। ঘটনাটি ঘটে দিল্লির মোতিনগর মেট্রো স্টেশনে। ব্লু লাইনের এই মেট্রো পথে নওয়াদা থেকে মেয়েকে নিয়ে ট্রেনে ওঠেন গীতাদেবী। নামেন মোতিনগরে। আর তখনই ঘটে দুর্ঘটনা।

ঘটনার জেরে সামান্য সময়ের জন্য মেট্রো পরিষেবা ব্যাহত হয়। তবে দ্রুত ফের স্বাভাবিক হয় পরিষেবা। গোটা ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। অনেক মহিলাই শাড়ি পড়ে মেট্রো সফর করেন। তাঁদের আঁচলও যে কখনও এভাবে আটকে যাবে না তা কে বলতে পারে!

(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)

News Desk

ভারতীয় রেলের কাছে কোনটা অগ্রাধিকার, জানালেন রেলমন্ত্রী, খুশি দরিদ্র ও মধ্যবিত্ত

ভারতীয় রেলের কাছে কোন বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে সেটা এবার সকলের কাছে পরিস্কার করে দিলেন…

April 4, 2026

যাত্রীদের নিশ্চিন্ত যাত্রা উপহার দিতে প্রায় ২ হাজার কিলোমিটারে বড় সিদ্ধান্ত রেলের

রেলে যাত্রীদের সফর নিশ্চিন্ত করতে একের পর এক পদক্ষেপ করে চলেছে ভারতীয় রেল। এবার প্রায়…

April 4, 2026

অভূতপূর্ব সাফল্য, খাদ্যশস্যে নজিরবিহীন শিখর ছুঁল ভারত

ভারতের সাফল্যের মুকুটে যুক্ত হল আরও একটি পালক। খাদ্যশস্যের ক্ষেত্রে নজিরবিহীন সাফল্য অর্জন করল ভারত।…

April 4, 2026

রান্নার গ্যাস ভর্তি সপ্তম জাহাজ পার করল হরমুজ, ২টি পার করার অপেক্ষায়

রান্নার গ্যাস নিয়ে সাধারণ মানুষের চিন্তা দূর হচ্ছেনা। এরমধ্যেই এল সুখবর। ভারতের সপ্তম এলপিজি ভর্তি…

April 4, 2026

মেষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

মেষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026

বৃষ রাশির বছরের শেষ সপ্তাহটা কেমন কাটবে, ৬ এপ্রিল থেকে ১২ এপ্রিল, ২০২৬

বৃষ রাশির সপ্তাহটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন এ সপ্তাহে কি কি করনীয়…

April 4, 2026