ফাইল : ভারতীয় সেনা, ছবি - আইএএনএস
চলছিল নির্বাচনী বৈঠক। জম্মু কাশ্মীরের অন্যতম শক্তি ন্যাশনাল কনফারেন্স। সেই ন্যাশনাল কনফারেন্সের নির্বাচনী বৈঠক চলছিল দলের এক নেতার বাড়িতে। সেই সময়ই একটি গ্রেনেড উড়ে আসে। ফাটে ওই বাড়ির খুব কাছেই। মুহুর্তে আতঙ্ক ছড়ায়। জঙ্গিদের ছোঁড়া গ্রেনেড বিস্ফোরণে আশপাশে কালো ধোঁয়ায় ছেয়ে যায়।
ন্যাশনাল কনফারেন্স নেতা মহম্মদ আশরাফ ভাট-এর বাড়িতেই বৈঠক চলছিল। তারমধ্যেই বিস্ফোরণটি হয়। তবে বিস্ফোরণের জেরে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। তবে কী বৈঠক ভেস্তে দিতেই জঙ্গিদের এই গ্রেনেড বিস্ফোরণ? তা এখনও পরিস্কার নয়। তবে ঘটনার পরই এলাকা ঘিরে ফেলে পুলিশ।
মঙ্গলবার ঘটনাটি ঘটে জম্মু কাশ্মীরের ত্রাল শহরে। পুলিশ গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু করে। কোথাও কোনও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা নিশ্চিত হতে শুরু হয় খানাতল্লাশি। কারা এই গ্রেনেড হামলা চালিয়ে পালাল তারও খোঁজ চলছে।
(সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা)
৩০০ ফুট উঁচু একটা মোবাইল টাওয়ার। তার উপরে উঠে পড়লেন এক যুবক। তারপর সেখান থেকে…
পশ্চিম এশিয়ার অশান্ত পরিস্থিতির উন্নতির তেমন কোনও ইঙ্গিত পাওয়া যাচ্ছেনা। তার জেরেই এবার গ্যাসের পর…
২৯ বছরের কেরিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত। কিন্তু তার প্রায় কোনওটাই তিনি পর্দায়…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…